Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভুটান-শ্রীলঙ্কা পয়েন্ট ভাগাভাগিতে বাংলাদেশ সেমিফাইনালে

  • পাকিস্তান ৩-০ মালদ্বীপ
  • ভুটান ২-২ শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ২২:১০
শেয়ার করুন:
ভুটান-শ্রীলঙ্কা পয়েন্ট ভাগাভাগিতে বাংলাদেশ সেমিফাইনালে

ভুটান শ্রীলঙ্কা লড়াইয়ে ভালোভাবেই যুক্ত ছিল বাংলাদেশ। ছবি: মোশারফ হোসেন

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের। রবিবার অনুষ্ঠিত দুই ম্যাচের ফলে নিশ্চিত হয়েছে তাদের শেষ চারের খেলা। এদিন অবশ্য বাংলাদেশের খেলা ছিল না। তবে, গ্রুপের অন্য দুই দল ভুটান ও শ্রীলঙ্কা ২-২ ড্র করায় কপাল খুলেছে স্বাগতিকদের। দিনের অন্য ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে প্রথম ম্যাচের হারার পরও এ গ্রুপ থেকে সেমফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয়টাই বাংলাদেশকে রেখেছিল সুবিধাজনক স্থানে। তাদের ১১ নভেম্বরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ভুটানকে হারাতে পারলে তারাও চলে যেতো সেমিফাইনালে। তবে ম্যাচটা ড্র করে শ্রীলঙ্কাকে অনিশ্চয়তার রাখার পাশাপাশি নিজেদের সম্ভাবণা বাঁচিয়ে রেখেছে ভুটান। ১১ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ফলে নির্ভর করবে তাদের ভাগ্য।

একঝাঁক বংশোদ্ভুত ফুটবলারে শ্রীলঙ্কা শেষ কয়েক বছরে খেলছে চোখে পড়ার মতো ফুটবল। সর্বশেষ এশিয়ান কাপ বাছাইয়ে ৯ পয়েন্ট অর্জণ তারপরও সাক্ষর রাখে। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে অন্যতম ফেভারটিও মানা হচ্ছিল একঝাঁক ইউরোপিয়ান ফুটবলারের কারণে। তবে ভুটান ম্যাচটা খেলেছে চোখে চোখ রেখে। শুরু থেকেই আক্রমণ প্রতি-আক্রমণে এগিয়ে চলা ম্যাচে লিডও নিয়েছিল ভুটান। ৩৫ মিনিটে দাওয়া শেরিংয়ের নিখুঁত গোলে এগিয়ে গিয়েছিল ভুটান। যদিও দুই মিনিট পর দুর্বল ডিফেন্ডিংয়ের সুযোগে সমতায় ফেরে শ্রীলঙ্কা। বক্সের বেশ বাইরে থেকে অলিভার কেলার্টের শট ভুটানের এক ডিফেন্ডার ব্লক করতে পারেননি, তার পায়ে লেগে দিক বদলে বল জাল খুঁজে নেয়। ৪২ মিনিটে ওয়াসিম রাজিকের লক্ষ্যভেদে লিড নেয় শ্রীলঙ্কা। সমতায় ফেরার দারুণ সুযোগ ৬৭ মিনিটে নষ্ট করেন ভুটান অধিনায়ক চেনচো গেলতেসেন। তার পেনাল্টি রুখে দেন শ্রীলঙ্কা অধিনায়ক সুজন পেরেরা। তবে ৭৬ মিনিটে গোল মিসের প্রায়াশ্চিত্ত করেন ভুটানের অভিজ্ঞ স্ট্রাইকার। চেনচোর গোলেই শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করে টুর্নামেন্টে টিকে থাকে ভুটান।

এর আগে বিকালে মালদ্বীপকে নিজেদের পরিবর্তনটা বুঝিয়েছে পাকিস্তান। দুবারের শিরোপাজয়ীদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রেখেছে  পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারার পর বড় জয়ে এ গ্রুপ থেকে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে তারা।

১১ নভেম্বর সেমিফাইনালের বাকি দুটি স্থানের জন্য লড়তে হবে মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কাকে। আর ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।

 

সাফ ফুটবলবাংলাদেশ ফুটবলবাফুফেসাফ চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান