Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বাফুফে

শ্রাবণ নয় ডুলিতেই সর্বনাশ
শ্রাবণ নয় ডুলিতেই সর্বনাশ
গত মে মাসে ২৬০ জনের দীর্ঘ তালিকা থেকে জার্মান-ইউএস বংশোদ্ভূত থমাস ডুলিকে কোচ হিসেবে বেছে নিয়েছিল বাফুফে। যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলা এবং কোচ হিসেবে বড় মঞ্চে কাজ করার অভিজ্ঞতা, ফিলিপাইনের র‍্যাংকিংয়ে উন্নতি ও গায়ানার কোচের দায়িত্ব পালনের সুবাদে ৬৫ বছরের ডুলিকে ঘিরে বড় স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। অথচ ছয় মাসেই ডুলির সব ফাঁকা বুলিতে বদলে গেছে। হামজা চৌধুরীকে পেয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের ২৩ বছরের আক্ষেপ ঘোচার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ডুলির সেকেলে কোচিংয়ে তা ধুলোয় মিশে গে...
ফুটবল•২ দিন আগে
প্রাণহীন হয়ে ফিরলেন প্রাণের আবাহনীতে
প্রাণহীন হয়ে ফিরলেন প্রাণের আবাহনীতে
আবাহনী লিমিটেডের বর্তমান যে মাঠ, সেটা ’৬০-এর দশকেই হতে পারত সিএসপি অফিসারদের প্লট। সেটা হয়নি হারুনুর রশীদের নেতৃত্বে এক দল তরুণের আন্দোলনের ফলে। প্লটের বদলে ১৯৬৬ সালে ধানমন্ডির সেই মাঠে যাত্রা শুরু আবাহনী সমাজকল্যাণ সমিতির। মহান মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালে আইনি প্রক্রিয়া শেষে ইকবাল স্পোর্টিং ক্লাব থেকে যাত্রা শুরু আবাহনী ক্রীড়া চক্রের। সেই ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন হারুনুর রশীদ। অথচ তখন তার বয়স মাত্র ২৩ বছর। নতুন দেশ আর নতুন প্রজন...
ফুটবল•৮ দিন আগে
ভুটান-শ্রীলঙ্কা পয়েন্ট ভাগাভাগিতে বাংলাদেশ সেমিফাইনালে
ভুটান-শ্রীলঙ্কা পয়েন্ট ভাগাভাগিতে বাংলাদেশ সেমিফাইনালে
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের। রবিবার অনুষ্ঠিত দুই ম্যাচের ফলে নিশ্চিত হয়েছে তাদের শেষ চারের খেলা। এদিন অবশ্য বাংলাদেশের খেলা ছিল না। তবে, গ্রুপের অন্য দুই দল ভুটান ও শ্রীলঙ্কা ২-২ ড্র করায় কপাল খুলেছে স্বাগতিকদের। দিনের অন্য ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে প্রথম ম্যাচের হারার পরও এ গ্রুপ থেকে সেমফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয়টাই বাংলাদেশকে রেখেছিল সুবিধাজনক স্থানে। তাদের ১১ নভেম্বরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ভুটানকে হারাতে...
ফুটবল•৯ দিন আগে
শেষ পর্যন্ত দল ভালো করুক এটাই চাওয়া
ইসা ফয়সাল ● শেষ পর্যন্ত দল ভালো করুক এটাই চাওয়া
শেষ মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েছেন ইসা ফয়সাল। থমাস ডুলি দায়িত্ব নেওয়ার পর থেকে এমনটাই ঘটছে বারবার। বলির পাঁঠা হতে হচ্ছে এই লেফট ব্যাককে। অথচ ক্যারিয়ারের বেশিরভাগ সময় রাইট ব্যাক পজিশনে খেলা রহমত মিয়াকে কোচ নিয়েছেন লেফটব্যাক পজিশনে। দলের অপর লেফট ব্যাক জায়ান আহমেদও কোচের চোখে ইসার চেয়ে এগিয়ে। ফিফা আসিয়ান কাপের দলেও শেষ মুহূর্তে বাদ পড়েন তিনি। এভাবে বারবার বাদ পড়ায় কিছুটা হতাশ তো বটেই, তবে নিজের কষ্ট চেপে ঘরের মাঠের সাফে দলের জন্য অফুরান শুভকামনা জানিয়েছে...
ফুটবল•১৫ দিন আগে
ট্রেনিংয়ে ভালো বোধ করছি
ইনজুরি ফেরতা শমিত ● ট্রেনিংয়ে ভালো বোধ করছি
শমিত সোম ভুটান ম্যাচ নিয়ে খুবই ইতিবাচক। নিজে চোট সারিয়ে কেবল ফিরেছেন। সঙ্গে রোনান সুলিভানের ইনজুরি, হামজার অনুপস্থিতি সব মিলিয়ে আগামী ৫ নভেম্বের সাফের প্রথম ম্যাচ নিয়ে অনেকে দুশ্চিন্তা করলেও বাংলাদেশ দলের কানাডা প্রবাসী এ মিডফিল্ডারের মধ্যে কোনো শঙ্কা নেই। অথচ এর মধ্যেই দুঃসংবাদ এসেছে, রোনান স্যুলিভান ইনজুরিতে ছিটকে গেছেন সাফ থেকে। এটা শুনে খানিকটা হতাশ শমিত সোম, ‘আমি পাঁচ-দশ মিনিট আগে শুনছি। এটা খুবই খারাপ খবর। সে ভালো ইয়ং ট্যালেন্ট। তবে আমাদের আরও অ্যাটাকিং খেলোয়াড় আছে, চেষ্টা করতে হবে ওদের...
ফুটবল•১৬ দিন আগে
চিকিৎসার জন্য অসুস্থ বাটলার ইংল্যান্ডে
চিকিৎসার জন্য অসুস্থ বাটলার ইংল্যান্ডে
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তারই প্রস্তুতিতে আবাসিক ক্যাম্প করতে আজ চট্টগ্রামে গেছে নারী ফুটবল দল। তবে দলের সঙ্গে যাননি প্রধান কোচ পিটার বাটলার। শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার মধ্যরাতে ইংল্যান্ডে গেছেন এই ব্রিটিশ কোচ।বাটলারের শরীরে টিউমার ধরা পড়ার কথা আগামীর সময়কে জানিয়েছে বাফুফের একটি সূত্র। তবে চিকিৎসার জন্য শুরুতে ইংল্যান্ডে যেতে না চাইলেও স্ত্রীর জোরাজুরিতে রাজি হন বাটলার। চিকিৎসা শেষে তিনি কবে বাংলাদেশে ফিরবেন নির্ভ...
ফুটবল•১৮ দিন আগে
হামজার সঙ্গে খেলতে মুখিয়ে মাহি
হামজার সঙ্গে খেলতে মুখিয়ে মাহি
ইংলিশ নন-লিগ ফুটবলে দারুণ ছন্দে থাকা ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড মাহি খানকে ঘিরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্দরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। কোচ থমাস ডুলির নজরে আসা এই তরুণকে নিয়ে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। অনেকেই মাহির সম্পর্কে জানতে চাইছেন। অন্যদিকে নিজেকে প্রমাণ করে মূল দলে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জটাও নিতে চান মাহি, যাতে ছোটোবেলার আদর্শ হামজা চৌধুরীর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগটা পান।মোল্টন এফসি-র হয়ে চলতি মৌসুমে ৭ ম্যাচে ৯ গোল করে নিজের স...
ফুটবল•২২ দিন আগে
ম্যানেজার সমন্বয়ক এবার মিডিয়া ম্যানেজার!
জাতীয় দলে আমের খানকে লাগবেই ● ম্যানেজার সমন্বয়ক এবার মিডিয়া ম্যানেজার!
রায় দু’বার ম্যানেজারের দায়িত্বে থাকার পর আমের খানকে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে জাতীয় দলের সঙ্গী করা হয়েছিল ‘সমন্বয়ক’ নামক পদ তৈরি করে। এবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে তাকে দেওয়া হয়েছে নতুন পরিচয়। বাফুফের মিডিয়া বিভাগের কাউকে দায়িত্ব না দিয়ে এবার আমের খানকে বানানো হয়েছে মিডিয়া ম্যানেজার! এছাড়া দলের নিরাপত্তার দিকটাও দেখভাল করবেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এই কর্মকর্তা। অর্থাৎ যে কোনো পরিচয়ে হোক, আমের খানকে জাতীয় দলে লাগবেই! এই সিদ্ধান্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদারিত...
ফুটবল•২৩ দিন আগে
বিশ্বকাপগামী কিশোরদের ক্রীড়া প্রতিমন্ত্রীর বুট উপহার
বিশ্বকাপগামী কিশোরদের ক্রীড়া প্রতিমন্ত্রীর বুট উপহার
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন বেশ স্বয়ংসম্পূর্ণ। জাতীয় দল ও বয়সভিত্তিক দলগুলোর সুযোগ সুবিধা নিয়ে অন্তত এখন আর কেউ প্রশ্ন তোলে না। অথচ বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের কিশোররা বাফুফেকে একটু বিব্রত পরিস্থিতিতেই ফেলেছে সোমবার। আজারবাইজানের বাকুতে ২৪ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। বিশ্বের ১৯০টি দেশ অংশ নিচ্ছে এ আসরে। বিশ্বকাপগামী দলের সঙ্গে সোমবার দেখা করতে গিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দলের হয়ে মন্ত্রীর কাছে উন্নতমানের বুট কিনে দেওয়ার আবদার করেন অধিনায়ক ফাহিম...
ফুটবল•২৯ দিন আগে
বাংলাদেশের ফুটবল অগ্রগতিতে ‘ইমপ্রেসড’ ফিফা সভাপতি
বাংলাদেশের ফুটবল অগ্রগতিতে ‘ইমপ্রেসড’ ফিফা সভাপতি
হঠাৎ বাংলাদেশে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার অফিসিয়াল কোনো সফর নয়, ভুটান যাওয়ার পথে ট্রান্সজিট নিয়েছেন ঢাকায়। সেই সুযোগে বাফুফের কর্তাব্যক্তিদের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে গেছেন ইনফান্তিনো। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনাও হয়েছে তার। সেই আলোচনার বিষয়বস্তু কী ছিল— সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বাফুফে সভাপতি।  প্রশ্ন: হঠাৎই ঢাকায় এলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাফুফে থেকে আপনারা দেখা করতে গেলেন তার সঙ্গে। তিনি কেন এসেছিলেন? আপনাদের কী কথা হয়েছে? তাবিথ আউয়াল: ফি...
ফুটবল•প্রায় ১ মাস আগে
বিলাতি বিনিয়োগে বদলে যাবে ফুটবল
সুপার লিগ আয়োজনের পরিকল্পনা ● বিলাতি বিনিয়োগে বদলে যাবে ফুটবল
দেশের ঘরোয়া ফুটবলের খোলনলচে বদলে দিতে আন্তর্জাতিক মানের লিগ আয়োজনের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে এক বিলাতি প্রতিষ্ঠান। কয়েক দফা বৈঠকের পর বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নামে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটাকে বাফুফে উচ্চাভিলাষী উদ্যোগ মনে করলেও নিয়েছে ইতিবাচকভাবে।ইউকে-ভিত্তিক শক্তিশালী ডায়াসপোরা কমিউনিটি ও আন্তর্জাতিক ক্রীড়া খাতের বিনিয়োগকারীদের কনসোর্টিয়াম বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ-এর উদ্যোগে সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে বাংলাদেশ সুপার...
ফুটবল•প্রায় ১ মাস আগে
বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি!
বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি!
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আসতে পারেন বাংলাদেশে। হঠাৎ করেই বাংলাদেশে পা রাখার সম্ভাবনা তৈরি হয়েছে তার। আগামীকাল (রবিবার) ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ট্রানজিট হিসেবে তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে যেতে পারেন।এমন সম্ভাবনা সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সেরে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।থিম্পুতে সব রুটের সরাসরি ফ্লাইটের সুবিধা না থাকায় যাত্রাপথে ট্রানজিট নিতে হবে ইনফান্তিনোকে। এই ট্রানজিট হতে পারে ঢাকা, নীলফামারীর সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দর। তিনি ঠিক কোথায় যাত্রাবিরতি নেবে...
ফুটবল•প্রায় ১ মাস আগে
ভুটান ম্যাচে শুধু হামজাই থাকছেন না
ভুটান ম্যাচে শুধু হামজাই থাকছেন না
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভয় ধরিয়ে দিয়েছিলেন। দুদিন আগে একপ্রকার ঘোষণাই করে বসেন, ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীসহ ৯০ শতাংশ বংশোদ্ভূত ফুটবলারকে পাবে না বাংলাদেশ। আদতে কথাটি পুরোটা না হলে অনেকটাই সত্য নয়। সেই ম্যাচে জাতীয় দলের প্রাণভোমরা হামজাকেই শুধু পাবে না বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারানোর ম্যাচে দেখা গিয়েছিল হামজা-ম্যাজিক। ষষ্ঠ মিনিটে অসাধারণ বাইসাইকেল কিকে করেছিলেন নান্দনিক গো...
ফুটবল•প্রায় ১ মাস আগে
শিক্ষা বোর্ডের খেলা তাই পেশাদার লিগের ম্যাচ স্থগিত
শিক্ষা বোর্ডের খেলা তাই পেশাদার লিগের ম্যাচ স্থগিত
শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান ও আরামবাগের। তবে এই ম্যাচ সে মাঠে হচ্ছে না। কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠটি ৪ থেকে ১০ অক্টোবর বরাদ্দ দেওয়া হয়েছে। তাই নিজ ভেন্যুতে সে ম্যাচ খেলতে পারছে না মোহামেডান। বিকল্প হিসেবে শনিবার ম্যাচটি হবে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে।গত মৌসুমের মতো কুমিল্লার স্টেডিয়ামটিকে লিগের হোম ভেন্যু করেছিল মোহামেডান ও আবাহনী। এ সপ্তাহে আবাহনীর খেল...
ফুটবল•প্রায় ১ মাস আগে
ওকাফোরের হ্যাটট্রিকেও জেতা হল না সিটি ক্লাবের
আবাহনীর বড় জয় ● ওকাফোরের হ্যাটট্রিকেও জেতা হল না সিটি ক্লাবের
রোমাঞ্চকর ম্যাচই উপহার দিল ফর্টিস এফসি ও সিটি ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। সাবেক ক্লাব ফর্টিসের বিপক্ষে হ্যাটট্রিক করেন ওনিয়েকাচি ওকাফোর। তবে ২-০ গোলে পিছিয়েও দারুণ প্রত্যাবর্তনে ৩-৩ ব্যবধানে ড্র করে ফর্টিস।অপর ম্যাচে আবাহনী ৫-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডার্সকে। আবাহনীর হয়ে ওকাচি অ্যান্থনি করেন জোড়া গোল (৩ ও ৭৫ মিনিট)। একটি করে গোল মইন আহমেদ (৬ মিনিট), মাইকেল বাবাতুন্দে (৩৪ পেনাল্টি) ও আল আমিনের (৯০+২)। ওয়ান্ডারার্সের হয়ে ১৪ মিনি...
ফুটবল•প্রায় ২ মাস আগে
১৯৮২ সালের পর আবার ৯ গোলের লজ্জা
১৯৮২ সালের পর আবার ৯ গোলের লজ্জা
আধুনিক যুগের ফুটবলে এখন আর ৯ গোল হজমের লজ্জা খুব একটা দেখা যায় না। গোল খাওয়ার পর পাল্টা গোল দিতে দেখা যায় দলগুলোকে। নয়তো সর্বোচ্চ রক্ষণাত্মক খেলে গোল আটকানোর চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার যা দেখিয়েছে, তাতে দেশের নতুন ফুটবল জাগরণে বিরাট ধাক্কা লাগল। সেই ১৯৮২ সালের পর আবার ৯ গোলে হজম করেছে বাংলাদেশ। ম্যাচে লাল-সবুজদের হার ৯-২ গোলে। প্রথমবার ফিফার কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। সেই সুযোগে হলো ফুটবলের কালো ইতিহাস। ম্যাচ জুড়ে বাংলাদেশের খেলা যে কারও...
ফুটবল•প্রায় ২ মাস আগে
এ ম্যাচে আমরা ফুটবল খেলেছি
থমাস ডুলি ● এ ম্যাচে আমরা ফুটবল খেলেছি
ফিফা আসিয়ান কাপে দুই ম্যাচে দুই রকম বাংলাদেশ দলকে দেখেছে সমর্থকরা। মালয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে ছন্নছাড়া দলটি যেন ফুটবল খেলা ভুলেই গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বদলী মানসিকতা দেখাতে পেরেছে বাংলাদেশ। তাই সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলি জোড় গলায় শিষ্যদের চেষ্টার কথা জানাতে পেরেছেন। অবশ্য লড়াই করেও হারতে হয়েছে বাংলাদেশকে। যদিও ১-০ গোলের এই হারে গ্লানি নেই। গত ম্যাচের চেয়ে অনেকটা ভালো ফুটবল খেলায় শিষ্যদের কৃতিত্ব দিলেন কোচ ডুলি, ‘আমরা গত ম্যাচের চেয়ে ভিন্ন একটি...
ফুটবল•প্রায় ২ মাস আগে
মিয়ানমারকে হারাতে পারেনি ঋতুরা
এশিয়ান গেমস ● মিয়ানমারকে হারাতে পারেনি ঋতুরা
দুই কোরিয়ার কাছে আগের দুই ম্যাচে ১৬ গোল হজম করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তারপরও কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার সুযোগ ছিল। সেক্ষেত্রে প্রথম শর্ত ছিল মিয়নামারকে গ্রুপের শেষ ম্যাচে হারানো। তবে সেই আরাধ্য জয়টা ছুঁতে পারেননি ঋতুপর্ণা-মারিয়ারা। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। তলানীতে থেকে পিটার বাটলারের দলকে বিদায় নিতে হয়েছে এশিয়ান গেমস থেকে। অথচ এই মিয়ানমারকে হারিয়ে গত বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ওসাকার ইনাই পার্ক স্টেডিয়ামে গোল করার লোকই খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের। ব...
ফুটবল•প্রায় ২ মাস আগে
ফুটবলের 'টি-টোয়েন্টি' উৎসবও হাউজফুল !
ফুটবলের 'টি-টোয়েন্টি' উৎসবও হাউজফুল !
ফুটবলমুখী দর্শকদের মাঠে ফেরাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এর সেসময়কার বিপনন বিভাগ উদ্যোগ নিয়েছিল ২০ ওভারের সংক্ষিপ্ত ক্রিকেট ম্যাচের। কিন্তু ৯০ মিনিটের ফুটবল কিভাবে ২০ দুগুণে ৪০ মিনিটের ফুটসাল হলো? উত্তর হচ্ছে, তরুণদের সারা বছর চটজলদি উত্তেজনাপূর্ণ আর রোমাঞ্চকর অথচ খুব বেশি শারিরীক ধকল পোহাতে হয় না এমন একটা খেলায় ব্যস্ত রাখার জন্য। ফুটবলের প্রথম বিশ্বকাপ হয়েছে ১৯৩০ সালে, যেটা জিতেছিল উরুগুয়ে। সেই উরুগুয়েতেই ইয়ং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ) এর একজন শারিরীক প্রশিক্ষক হুয়ান...
ফুটবল•২ মাস আগে
ফেডারেশন কাপের একই গ্রুপে বসুন্ধরা মোহামেডান
ফেডারেশন কাপের একই গ্রুপে বসুন্ধরা মোহামেডান
ফেডারেশন কাপের গত আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও মোহামেডানের এবার গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে। শনিবার আসছে মৌসুমে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে। ১৩ দল নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ হয়েছে দুটি। বি গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ মোহামেডান ছাড়াও রয়েছে পুলিশ এফসি, পিডব্লিউডি, আরামবাগ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স। এ গ্রুপ হয়েছে ছয় দল নিয়ে। রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে এই গ্রুপে আছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ও...
ফুটবল•২ মাস আগে