Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

১৯৮২ সালের পর আবার ৯ গোলের লজ্জা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ২১:০৪
১৯৮২ সালের পর আবার ৯ গোলের লজ্জা

আধুনিক যুগের ফুটবলে এখন আর ৯ গোল হজমের লজ্জা খুব একটা দেখা যায় না। গোল খাওয়ার পর পাল্টা গোল দিতে দেখা যায় দলগুলোকে। নয়তো সর্বোচ্চ রক্ষণাত্মক খেলে গোল আটকানোর চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার যা দেখিয়েছে, তাতে দেশের নতুন ফুটবল জাগরণে বিরাট ধাক্কা লাগল। সেই ১৯৮২ সালের পর আবার ৯ গোলে হজম করেছে বাংলাদেশ। ম্যাচে লাল-সবুজদের হার ৯-২ গোলে।

প্রথমবার ফিফার কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। সেই সুযোগে হলো ফুটবলের কালো ইতিহাস। ম্যাচ জুড়ে বাংলাদেশের খেলা যে কারও বিরক্তি ধরিয়ে দিতে বাধ্য। কোচ থমাস ডুলি আসলে কি পরিকল্পনা করে শিষ্যদের ম্যাচ খেলিয়েছেন তা নিজেই বলতে পারেন। দল যখন একের পর এক গোল হজম করছে, তখনো তিনি রক্ষণ শক্ত না করে মাঠে নামিয়েছেন একজন ফরোয়ার্ডকে।

বাংলাদেশের সব ফুটবলার মিলে ইন্দোনেশিয়ার গতিময় আক্রমণ সামলাতে গিয়ে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। আক্ষরিক অর্থেই ত্রাহি মধুসূধন অবস্থা ছিল ৩৬ বছর বয়সী জামাল ভূঁইয়ার। তবুও এই ফুটবলারকে বদলির চিন্তা করেননি কোচ ডুলি।

বয়সের ভারে গতি হারানো জামাল হারিয়েছেন বল পজেশন, বল পাসের ক্ষমতাও! একই রকম বাজে খেলেছেন শুকি ইতোফুসা। বল পাস-রিসিভ, প্রতিপক্ষকে ট্যাকল- সবকিছুতেই অপটু এই ফুটবলার। আসলে ভালো খেলার নজির কারও নেই।

আর সবচেয়ে বড় ভুল কোচ ডুলির। ইন্দোনেশিয়ান ফুটবলারদের নিয়ে কোনো কাজই করেননি। কার স্ট্রেন্থ কোথায়, কাকে কীভাবে থামানো যাবে, কোন ধরনের রক্ষণে স্বাগতিকদের আটকে দেওয়া যায়; সেসব কিছুই ছিল না কোচের পরিকল্পনায়।

আর তাই ভারডুবিটাও বিশাল। ১১ মিনিট থেকে শুরু, এরপর ২০, ৩২, ৩৬, ৩৭, ৪২, ৪৫, ৯০ এবং ইনজুরি সময়ের প্রথম ষষ্ঠ ও সপ্তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। মিচেল বাকের একাই করেছেন ৫ গোল।

শেষবার ১৯৮২ সালে ইরানের বিপক্ষে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এর আগেও এমন লজ্জা ছিল। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৯-০, এবং ১৯৭৫ সালে হংকংয়ের বিপক্ষে ৯-১ গোলের হার ছিল। এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে ২০১৬ সালে জর্ডানের কাছে ৮-০, ১৯৯৩ সালে একই প্রতিযোগিতায় জাপানের কাছে ৮-০ গোলের হার বাংলাদেশের বড় হারগুলোর তালিকায় ওপরে।

বাফুফেবাংলাদেশ ফুটবলফিফা আসিয়ান কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে