Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপগামী কিশোরদের ক্রীড়া প্রতিমন্ত্রীর বুট উপহার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৫৯
বিশ্বকাপগামী কিশোরদের ক্রীড়া প্রতিমন্ত্রীর বুট উপহার

বাফুফে ভবনে ফুটবলারদের সঙ্গে সাক্ষাত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন বেশ স্বয়ংসম্পূর্ণ। জাতীয় দল ও বয়সভিত্তিক দলগুলোর সুযোগ সুবিধা নিয়ে অন্তত এখন আর কেউ প্রশ্ন তোলে না। অথচ বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের কিশোররা বাফুফেকে একটু বিব্রত পরিস্থিতিতেই ফেলেছে সোমবার। আজারবাইজানের বাকুতে ২৪ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। বিশ্বের ১৯০টি দেশ অংশ নিচ্ছে এ আসরে। বিশ্বকাপগামী দলের সঙ্গে সোমবার দেখা করতে গিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দলের হয়ে মন্ত্রীর কাছে উন্নতমানের বুট কিনে দেওয়ার আবদার করেন অধিনায়ক ফাহিম হাসান। আমিনুল হক সেই অনুরোধ শুনে ঘোষণা দেন ব্যক্তিগত অর্থায়নে বুট কিনে দেওয়ার। মন্ত্রীর কাছে বুটের আবদারে কিছুটা বিব্রতই হয়েছেন, বাফুফের কর্তারা।

বাফুফে ভবনে খেলোয়াড়দের শুভ কামনা জানাতে উপস্থিত হয়েছিলেন আমিনুল হক। নিজে ছিলেন জাতীয় দলের অধিনায়ক। তাই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো দলের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ছুটে গিয়েছিলেন খুদে ফুটবলারদের কাছে। সবার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে দলের ১৪ ফুটবলারকে পছন্দসই বুট কিনে উপহার দেওয়ার ঘোষণা দেন। ফাহিম তার বক্তব্যে প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘স্যার, আমাদের বুট দেওয়া হয়েছে বাফুফে থেকে। তবে আমাদের আরেকটু ভালো মানের, গ্রেডের বুট দিলে আরও ভালো হতো।’


অধিনায়কের এমন চাওয়ায় আপত্তি করেননি প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের আরও ভালো বুট চাওয়ার সাহসের প্রশংসা করে তিনি বলেন, ‘তোমরা এখনই চলে যাও। গিয়ে তোমাদের সাইজটা দেখে, কোনটা পছন্দ, সে অনুযায়ী নাও। আমাকে বললে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এটা আমার পক্ষ থেকে তোমরা পাবে ইনশাল্লাহ।’বিশ্বকাপে ভালো করলে খেলোয়াড়দের আরও বড় উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল, ‘তোমরা যদি আল্লাহর রহমতে ভালো করে কিছু করে আসো, ইনশা আল্লাহ তোমাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়া হবে।’

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। আটজনের বিপক্ষে আটজনের (৮-এ-সাইড) প্রতিযোগিতা ছোট মাঠে হবে ২০ মিনিট করে দুই অর্ধে।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপআমিনুল হকযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক