দেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংলাদেশের শুরু থেকে মহান মুক্তিযুদ্ধের আগের ও পরের সব ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা সঠিক তথ্য জানুক। অতীতে দীর্ঘ ১৭ বছর ইতিহাসকে ধামাচাপা দিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’রবিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে এমডিসি মডেল ইনস্টিটিউট মাঠে জাতী...