যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে।প্রতিমন্ত্রী বললেন, ইউনিয়ন পর্যায়ে ৩ থেকে ৮ বিঘা খাসজমি নিয়ে সংস্কার করে তা খেলার মাঠ উপযোগী করে গড়ে তোলা হবে। আগামী ৫ বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম, যুব ও যুব নারীদের জন্য আমরা খেলার মাঠ উন্মুক্ত করে দেব।শনিবার দুপুরে রংপুরে শ...