Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

চাঁদা তুলে খেলার মাঠ কিনলেন গ্রামবাসী, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৩৩
শেয়ার করুন:
চাঁদা তুলে খেলার মাঠ কিনলেন গ্রামবাসী, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী

ছবি: আগামীর সময়

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে সাত শতাধিক পরিবারের বসবাস। জনসংখ্যা সাড়ে তিন হাজারের বেশি হলেও এতদিন সেখানে ছিল না কোনো খেলার মাঠ। ধান কাটার পর ফাঁকা জমিতে শিশু-কিশোররা খেলাধুলা করত। তবে নতুন করে ফসলের আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত তাদের খেলা।
দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে উদ্যোগ নেন বাবুপুর গ্রামের এস এম ইকবাল মাহমুদ ও ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম। মাঠের জন্য জমি কেনার পরিকল্পনা করেন দুজন। তারা গ্রামের সামর্থ্যবান ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে পান সহযোগিতার আশ্বাস দেন।

এর ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর গ্রামবাসীকে নিয়ে অনুষ্ঠিত হয় একটি মতবিনিময় সভা । জমি কেনার পক্ষে মত দেন সবাই। এরপর সামর্থ্য অনুযায়ী করেন অর্থ সহায়তা। গ্রামের কেউ ২০০ টাকা, কেউ ৫০০ কেউ ২ হাজার, ৫ হাজার কিংবা ১০ হাজার টাকা পর্যন্ত সহায়তা করেছেন। ইকবাল মাহমুদ, খোরশেদ আলমসহ গ্রামের কয়েকজন ব্যক্তি দেন আরও বেশি টাকা। সেই টাকা তুলে কেনা হয়েছে ৬০ শতাংশ জমি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জমিটি হস্তান্তর করা হয় গ্রামবাসীর কাছে। সেদিন সকাল থেকেই উৎসবের আমেজ তৈরি হয় গ্রামে। বাদ্যযন্ত্র বাজিয়ে জমিতে জড়ো হন তারা। সেই জমিতে উত্তোলন করা জাতীয় পতাকা। উদ্যোগক্তা ও গ্রামের প্রবীণদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন তরুণরা। দিনভর চলে আনন্দ-উৎসব।

সেই খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নজরে এসেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তিনি বাবুপুরবাসীর এই মহৎ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশের আরও ৬০ শতাংশ জমিও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিনে গ্রামবাসীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই টাঙ্গাইল জেলার ডিসি এবং ইউএনও-র সঙ্গে যোগাযোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঘটনার বিস্তারিত জেনে তিনি গ্রামবাসীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

প্রতিমন্ত্রী জানতে পারেন যে গ্রামবাসীদের কেনা মাঠটির পাশেই আরও ৬০ শতাংশ জমি রয়েছে। তিনি সেই সম্পূর্ণ জমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রয় করে বাবুপুর গ্রামবাসীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গ্রামবাসীর কেনা জমিতে উড়ছে জাতীয় পতাকা। 

এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘খেলার মাঠের জন্য বাবুপুর গ্রামের মানুষের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ আমাদের ক্রীড়াঙ্গনে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার ও মন্ত্রণালয় সবসময় এমন ইতিবাচক কাজকে উৎসাহ দিতে চায়। শিশু-কিশোরদের খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা যদি এই গ্রামবাসীর পাশে থাকতে পারি তা হবে বিশেষ কিছু।'
এই যুগান্তকারী উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এবং সংশ্লিষ্টদের সম্মান জানাতে আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদে ডিসি, ইউএনও এবং গ্রামবাসীর প্রতিনিধিদের ডেকেছেন প্রতিমন্ত্রী। গ্রামবাসীদের এই সম্মিলিত প্রয়াস দারুণ অনুপ্রেরণামূলক মডেল হিসেবেই থাকবে।

টাঙ্গাইলখেলার মাঠআমিনুল হক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই