‘সুস্থ দেহ, সুন্দর মন— মাদকমুক্ত জীবন’, ‘মাদককে না, জীবনকে হ্যাঁ’—
এমন নানা স্লোগানে মুখরিত হলো টাঙ্গাইলের দেলদুয়ারের পথঘাট। মাদকের বিরুদ্ধে সামাজিক
সচেতনতা গড়ে তুলতে প্রায় ৫০০ সদস্য নিয়ে পদযাত্রা করেছে ফিজিক্যাল ফিটনেস ক্লাব। তাদের
বার্তা— মাদক ছাড়লে মিলবে সুস্থ শরীর, শান্ত মন, সুখী পরিবার ও উজ্জ্বল ভবিষ্যৎ।
গতকাল শুক্রবার সকালে উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া থেকে শুরু
হয় এই পদযাত্রা। ‘স্থানীয় সচেতন নাগরিক’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ফিজিক্যাল
ফিটনেস ক্লাবের সদস্য, সমাজকর্মী ও স্থান...