Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২২:১৯
শেয়ার করুন:
মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

অভিযুক্ত শিক্ষক

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামে এক প্রাথমিকের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল সোমবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আাজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার আনসার উদ্দিন।

বরখাস্ত হওয়া তপন সরকার উপজেলার নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে , সম্প্রতি ওই শিক্ষক বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি শিক্ষার্থীরা অভিভাবকদের জানালে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।

এ ঘটনায় সোমবার বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক তপন সরকারকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। কেউ লিখিত অভিযোগ না করায় তাকে উপজেলা শিক্ষা অফিসারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

উপজেলা শিক্ষা অফিসার আনসার উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগের বিষয়টি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাতেই তাকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তকালীন সময়ে তপন সরকার উপজেলা শিক্ষা অফিসারের নিয়ন্ত্রণে থাকবেন।

মির্জাপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ না করায় তাকে উপজেলা শিক্ষা অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে।’

মির্জাপুরটাঙ্গাইলসাময়িক বরখাস্তপ্রাথমিক শিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ