Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৯:৫৫
শেয়ার করুন:
হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫

ছেলের সাফল্যে বাড়িতে মিষ্টি বিতরণের বদলে কুলখানির আয়োজন করেন রাকিবের বাবা-চাচা। ছবি: আগামীর সময়

টাঙ্গাইলের গোপালপুরে হত্যার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল রাকিবুল ইসলামের। সেই রাকিব এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তবে ছেলের এ সাফল্যে বাড়িতে মিষ্টি বিতরণের বদলে আয়োজন করা হয়েছে কুলখানির। এতিম শিশুদের খাবার খাওয়ানো হয়েছে, করা হয়েছে দোয়া ও মোনাজাত।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন গতকাল শনিবার এমন এক হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে রাকিবের পরিবার। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদির আটা গ্রামের বাসিন্দা খাদেমুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। কিন্তু ফল প্রকাশের এ আনন্দ ভাগ করে নিতে আর কোনো দিন বাড়ি ফিরবেন না তিনি।

আজ রবিবার রাকিবের বাড়িতে গিয়ে দেখা যায়, যে টেবিলে বসে পড়াশোনা করতেন তিনি, সেখানে এখনো সাজানো রয়েছে তার বই-খাতা। পাশে রাখা হয়েছে রাকিবের ছবি। পড়াশোনায় কৃতিত্বের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া পুরস্কার ও সম্মাননাও যত্ন করে সাজিয়ে রেখেছেন পরিবারের সদস্যরা। এসব স্মৃতিই এখন তাদের বেঁচে থাকার অবলম্বন।

রাকিবের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ব্যারিস্টার হওয়া। দেশের সেবা করা এবং মা-বাবার মুখ উজ্জ্বল করা। এইচএসসি পরীক্ষা শেষে সেই স্বপ্ন পূরণের প্রস্তুতি নিতেই ঢাকায় গিয়েছিলেন তিনি। শৈশব থেকেই পড়াশোনায় মেধাবী রাকিব স্কুলজীবনে ছয়টি বৃত্তি পেয়েছিলেন।

রাকিবের বাবা খাদেমুল ইসলাম বলেছেন, ‘আমার ছেলের অনেক স্বপ্ন ছিল, সে ব্যারিস্টার হবে। শৈশব থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলজীবনে ছয়টি বৃত্তি পেয়েছে। সরকারের কাছে আমার ছেলের হত্যার বিচার চাই। আসামিদের ফাঁসি দাবি করছি।’

মা জোহরা বেগমের আক্ষেপ, ‘অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। স্কুলে সবসময় প্রথম হতো। অনেক আশা নিয়ে ঢাকায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েছিল। যারা আমার ছেলেকে মেরে ফেলেছে, তারা তার সব আশা-আকাঙ্ক্ষা শেষ করে দিয়েছে। আমি তাদের বিচার চাই।’

রাকিবের চাচা রফিকুল ইসলাম বলেছেন, ‘রাকিব আজ বেঁচে থাকলে আমাদের মিষ্টি খাওয়াত। ভাতিজার জিপিএ-৫ পাওয়ার আনন্দে মিষ্টি খাওয়ার পরিবর্তে কুলখানির আয়োজন করেছি। এতিম শিশুদের খাবারের ব্যবস্থা করেছি, যেন তারা আমার ভাতিজার জন্য দোয়া করে। আমি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

রাকিবের বড় ভাই জহুরুল ইসলাম বলেছেন, ‘আমি আর আমার ভাই একসঙ্গে ঘুমাতাম, লেখাপড়া করতাম। তার অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ব্যারিস্টার হবে। আজ ভাইয়ের জিপিএ-৫ পাওয়ার পরও মিষ্টি খাওয়ানোর মতো অবস্থা আমাদের নেই। তাই এতিম শিশুদের খাবারের আয়োজন করেছি, যেন তারা তার জন্য দোয়া করে।’

পরিবারের সদস্যরা জানান, রাকিবের হত্যার ঘটনায় মামলার দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা হতাশ। তারা সরকারের কাছে দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় রাকিবকে হত্যার অভিযোগে আব্দুল্লাহ মামুনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, হত্যার পর এআই প্রযুক্তির সাহায্যে রাকিবকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠানো হয়। এরপর তার মুক্তির কথা বলে মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবার চার লাখ টাকা দিলেও তাকে আর ফিরে পায়নি। পরে নীলফামারীর ডিমলা থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

টাঙ্গাইলজিপিএ-৫মুক্তিপণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’