Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টাঙ্গাইল

ধর্ষণ-হত্যাচেষ্টার শিকার সেই শিশুকে দেখতে গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৯
শেয়ার করুন:
ধর্ষণ-হত্যাচেষ্টার শিকার সেই শিশুকে দেখতে গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সংগৃহীত ছবি

টাঙ্গাইলে ধর্ষণের পর হত্যাচেষ্টার শিকার সেই ছয় বছর বয়সী শিশুকে দেখতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

গতকাল শনিবার গভীর রাতে শিশুটির খোঁজখবর নিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনি।

এ সময় শিশুটির উন্নত চিকিৎসার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বও নেন প্রতিমন্ত্রী।

এছাড়াও অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তিনি।

গত শুক্রবার টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার ছাদ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুটিকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিপ্লব হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শিশুটির মা।

আরও পড়ুন

শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে হত্যাচেষ্টা

০১ নভেম্বর ২০২৬

শিশুটির মা রাত্রি জানান, তিনি মাহমুদুল হাসান মার্কেটের দ্বিতীয় তলায় ঐশ্বর্য বিউটি পার্লারে কাজ করেন। শুক্রবার দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য মেয়েকে পার্লারে রেখে বাইরে যাই। এ সময় বিপ্লব নামের এক ব্যক্তি শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যান। এরপর মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর এক রিকশাচালক এসে তাকে জানান, তার মেয়েকে বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার ছাদে পাওয়া গেছে। এ কথা শুনেই বিপ্লব দৌড়ে পালিয়ে যান।

তিনি বললেন, ‘শামীম পিঠাঘরে কাজ করেন বিপ্লব। সেই সুবাদে আমাদের পার্লারে মাঝে মধ্যেই আসা যাওয়া করতো এবং আমার মেয়েকে চিপস কিনে দিতো।’

এ ঘটনায় অভিযুক্ত বিপ্লব হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন রাত্রি।

টাঙ্গাইল সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক জানান, শিশুটির নাক-মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। এতে নাকের হাড় ভেঙে গেছে। এ ছাড়া যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হবে।

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় তিনি অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিশু ধর্ষণহত্যাচেষ্টাটাঙ্গাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    আড়ালের মিনার মাহমুদ

    আড়ালের মিনার মাহমুদ