Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ঘরোয়া ক্রিকেট বদলে দেবে ডি থ্রি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:০২
ঘরোয়া ক্রিকেট বদলে দেবে ডি থ্রি

ছবি: আগামীর সময়

২৩ জন ক্রিকেটারের একটিই স্কোয়াড। ছয়টি দল। তিন সংস্করণ মিলিয়ে ৪২টি ম্যাচ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বদলে দেওয়ার জাদুর কাঠি। রবিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও নাম ঘোষণা হলো ঘরোয়া ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিকল্পনা— যার নাম ডি থ্রি ট্রফি। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে তিন সংস্করণের আলাদা আলাদা তিনটি টুর্নামেন্টে। দলগুলোর মালিকানায় আছে ফরচুন গ্রুপ, ওয়ালটন, সিটিজেনস ব্যাংক, সেভেন রিংস সিমেন্ট, একমি ও এইস ব্লু স্টার।

ডি থ্রি ট্রফিতে চার দিনের ম্যাচ হবে ৭টি, টি-টোয়েন্টি হবে ১৯টি আর ওয়ানডে ম্যাচ হবে ১৬টি।

২০১২-১৩ মৌসুমে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চালু করেছিল বিসিবি। শুরুতে চারটি জোন বা অঞ্চলভিত্তিক এ টুর্নামেন্টে তিনটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে পেরেছিল বিসিবি, পরে প্রতিষ্ঠানগুলো আর্থিক কারণে দল পরিচালনা থেকে সরে আসে।  সেই বিসিএলকে বিলুপ্ত করে আর জাতীয় লিগের টি-টোয়েন্টিকে যুক্ত করে একসঙ্গে তিন সংস্করণের নতুন এ কাঠামো চালু করেছে বিসিবি। তিন বছরের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে নামের স্বত্ব ও দল পরিচালনার দায়িত্ব। এজন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এক বছরে দেবে ২.৫ কোটি টাকা। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে এ প্রতিযোগিতা, প্রথমেই খেলা হবে বরিশালে। বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘আমরা ঢাকা, চট্টগ্রাম বা সিলেট, যেকোনো ভেন্যুতেই টুর্নামেন্টটি শুরু করতে পারতাম। কিন্তু আমরা চেয়েছি শুরুতে এমন একটা জায়গায় যেতে যেখানে আন্তর্জাতিক ক্রিকেট পৌঁছায়নি, বরিশালের দর্শকরা যেন আমাদের ক্রিকেট তারকাদের খেলা মাঠে বসে দেখতে পারে সেজন্যই এ আয়োজন।’

টুর্নামেন্টের নাম ও দল ঘোষণার পর হয়েছে আইকন ড্রাফটও। ছয় দল বেছে নিয়েছে তাদের আইকন ক্রিকেটারদের। একমি বেছে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে, সেভেন রিংস সিমেন্টের বাছাই মুশফিকুর রহিম, ওয়ালটন নিয়েছে মেহেদী হাসান মিরাজকে, ফরচুন গ্রুপ নিয়েছে তাওহীদ হৃদয়কে, এইস ব্লু স্টার বেছে নিয়েছে নুরুল হাসান সোহানকে আর সিটিজেনস ব্যাংক তাদের আইকন হিসেবে বাছাই করেছে নাঈম শেখকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সরকার দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবরকম সহায়তার জন্য প্রস্তুত।

বিসিবিআমিনুল হকতামিম ইকবাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে