Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভুটান ম্যাচে শুধু হামজাই থাকছেন না

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩
ভুটান ম্যাচে শুধু হামজাই থাকছেন না

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভয় ধরিয়ে দিয়েছিলেন। দুদিন আগে একপ্রকার ঘোষণাই করে বসেন, ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীসহ ৯০ শতাংশ বংশোদ্ভূত ফুটবলারকে পাবে না বাংলাদেশ। আদতে কথাটি পুরোটা না হলে অনেকটাই সত্য নয়। সেই ম্যাচে জাতীয় দলের প্রাণভোমরা হামজাকেই শুধু পাবে না বাংলাদেশ।

ঢাকা স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারানোর ম্যাচে দেখা গিয়েছিল হামজা-ম্যাজিক। ষষ্ঠ মিনিটে অসাধারণ বাইসাইকেল কিকে করেছিলেন নান্দনিক গোল। তবে ৫ নভেম্বর প্রিয় প্রতিপক্ষকে আরেকবার হারানোর সুযোগ হাতছাড়া হচ্ছে শেফিল্ড ইউনাইটেড তারকার। ফিফা উইন্ডো শুরুর তিন দিন আগে ম্যাচটি হবে বলেই প্রিয় তারকাকে সেই ম্যাচে দেখা যাবে না। চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের ৭ নভেম্বর চার্লটনের বিপক্ষে ম্যাচ খেলে হামজাকে ধরতে হবে ঢাকার বিমান। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য খেলবেন তিনি।

অন্যদের নিয়ে ঠিক হামজার মতো অনিশ্চয়তা নেই। শমিত সোম নিউ ইয়র্ক কসমসে খেলছেন। আমেরিকার তৃতীয় বিভাগের দলটির শেষ ম্যাচ ২৪ অক্টোবর। বাফুফের আশা আগেভাগেই শমিতকে পাবে তারা। তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ খেলছেন ইংল্যান্ডের পঞ্চম বিভাগের দল বোরহ্যাম উডে। ৩১ অক্টোবর ম্যাচ খেলে তার আসার কথা রয়েছে। ইতালি সিরি-ডি’র দল সাসত্রি লেভান্তে সম্প্রতি যোগ দেওয়া ফাহমিদুল ইসলাম, আমিরাত দ্বিতীয় বিভাগের রিমাল আল সাহরায় খেলা লেফটব্যাক জায়ান আহমেদকে নিয়েও ততটা ভাবনা নেই। ভুটান প্রিমিয়ার লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন পারো এফসির হয়ে থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে ২৪ অক্টোবর ফিরবেন তারেক কাজী রায়হান। আসিয়ান কাপে অভিষিক্ত ডিফেন্ডার জিদান ইউসুফ এখন ফ্রি এজেন্ট। জামাল ভূঁইয়া ও সুকি ইতোফুসা খেলছেন বাংলাদেশ ফুটবল লিগে। তাই তাদের নিয়েও দুশ্চিন্তা নেই।

তারপরও হামজা থাকছেন না বলেই ভুটানকে নিয়ে ভাবনা অনেকের। এটা আরও বেড়েছে আসিয়ান কাপে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর। কোচ থমাস ডুলি অবশ্য হামজার না থাকাকে অন্যদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন, ‘যাদের নিয়মিত খেলার সুযোগ হয় না, তাদের জন্য এটা হতে পারে সেরা সুযোগ। একটু মজা করেই আজ কথাটি বলেছি যে, হামজাকে ছাড়া যদি বাংলাদেশ ঘরের মাঠে ভুটানকে হারাতে না পারে, তাহলে তো তাদের খেলাই ছেড়ে দেওয়া উচিত। মজার ছলে বললেও এর মধ্যে কিছুটা সত্য জড়িত এবং আমি চাই এ চাপটা অন্যরা নিক। অন্যদের দায়িত্ব প্রিয় সতীর্থের সাফ শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখা।’

বাফুফেহামজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন