Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

প্রাণহীন হয়ে ফিরলেন প্রাণের আবাহনীতে

রাহেনুর ইসলাম
রাহেনুর ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৮:০৯
শেয়ার করুন:
প্রাণহীন হয়ে ফিরলেন প্রাণের আবাহনীতে

হারুনুর রশীদ (৩১ জানুয়ারি, ১৯৪৯- ৯ নভেম্বর, ২০২৬)। ছবি : সংগৃহীত

আবাহনী লিমিটেডের বর্তমান যে মাঠ, সেটা ’৬০-এর দশকেই হতে পারত সিএসপি অফিসারদের প্লট। সেটা হয়নি হারুনুর রশীদের নেতৃত্বে এক দল তরুণের আন্দোলনের ফলে। প্লটের বদলে ১৯৬৬ সালে ধানমন্ডির সেই মাঠে যাত্রা শুরু আবাহনী সমাজকল্যাণ সমিতির। মহান মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালে আইনি প্রক্রিয়া শেষে ইকবাল স্পোর্টিং ক্লাব থেকে যাত্রা শুরু আবাহনী ক্রীড়া চক্রের। সেই ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন হারুনুর রশীদ। অথচ তখন তার বয়স মাত্র ২৩ বছর।

নতুন দেশ আর নতুন প্রজন্মের ক্লাব গড়ার স্বপ্নে বিভোর টগবগে সেই যুবক ধীরে ধীরে হয়ে ওঠেন ‘আবাহনীর হারুন ভাই’। সঙ্গে ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। এর পর থেকে মোহামেডান, ওয়ান্ডারার্সের মতো ক্লাবের সঙ্গে পাল্লা দিয়ে আবাহনী রাজত্ব শুরু করে দেশের ক্রীড়াঙ্গনে। সেই হারুনুর রশীদ আর নেই। সোমবার রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৭৭ বছর। কয়েক দিন ধরেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন দেশের ক্রীড়াক্ষেত্রে, বিশেষ করে ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ক্রীড়া সংগঠক। সেই লড়াইটা শেষ হলো সোমবার রাতে।

আজ প্রাণের ক্লাব আবাহনীর প্রাঙ্গণে শেষবার আনা হয়েছিল প্রাণহীন হারুনুর রশীদকে। অনুষ্ঠিত হলো তার জানাজা, যেখানে শত শত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক শেষ শ্রদ্ধা জানাতে আসেন তাকে। আবাহনীতে কখনো না খেললেও ‘বাংলার ম্যারাডোনা’ খ্যাত রুম্মন বিন ওয়ালী সাব্বির ভারাক্রান্ত কণ্ঠে বললেন, ‘হারুন ভাই ফুটবলটাকে আগলে রেখেছিলেন। এ রকম সংগঠক পাওয়া মুশকিল। অনেকেই বলেন হারুন ভাইকে জানলে বাংলাদেশের ফুটবলকে জানা হয়ে যায়। কথাটা একেবারে সত্যি।’

১৯৮৪ থেকে ১৯৯৬ পর্যন্ত আবাহনীতে খেলা সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম চোখের পানি মুছতে মুছতে ‘আগামীর সময়’কে বললেন, ‘স্ত্রী-সন্তানের গয়না জমা রেখেও আবাহনীর দল গড়েছিলেন হারুন ভাই। ওনার যে নজরদারি, সেটা অকল্পনীয়। আমরা কখন খাব, কখন বিশ্রাম নেব— সব তিনি তদারকি করতেন। খেলোয়াড়দের পেমেন্টসহ সব দায়িত্ব একাই পালন করতেন। আমি তাকে স্যালুট জানাই।’

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাফুফের সাবেক সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর শ্রদ্ধাঞ্জলি, ‘খেলাই ছিল তার প্রাণ। সকাল থেকে রাত পর্যন্ত তিনি এটা নিয়েই চিন্তা করতেন। এটাই ছিল তার জীবন। আমরা তাকে মিস করব।’

আবাহনীর ঐতিহ্যবাহী লোগোটি নিজের হাতে তৈরি করেছিলেন হারুনুর রশীদ। জাতিসংঘের পতাকার রঙের অনুপ্রেরণায় দুই পাশে লতাপাতার বেষ্টনী দিয়ে লোগোটি নকশা করেছিলেন তিনি। ঢাকার মাঠে প্রথম বিদেশি কোচ হিসেবে আবাহনীতে উইলিয়াম বিল হার্টকে এনেছিলেন হারুনুর রশিদই। আবাহনীর পাশাপাশি দেশের ফুটবলের প্রশাসনিক কাঠামো গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ১৯৪৯ সালের ৩১ জানুয়ারিতে লক্ষ্মীপুরে জন্ম নেওয়া এই কিংবদন্তি ক্রীড়া সংগঠক।

পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাকে সেরা সংগঠকের সম্মাননা দিয়েছে ২০২৩ সালে।

আবাহনীর সেই হারুনুর রশীদ আজ আবারও ফিরেছিলেন প্রাণের ক্লাবে। এবার ক্লাবের প্রাণ হয়ে নয়, প্রাণহীন হয়ে।

হারুনুর রশীদআবাহনীআবাহনী লিমিটেডবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই