Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রাহেনুর ইসলাম

রাহেনুর ইসলাম

সিনিয়র সাব-এডিটর

মেসির নামটাও ভুল জানত আর্জেন্টিনা

মেসির নামটাও ভুল জানত আর্জেন্টিনা

লিওনার্দো মেচ্চি (Mecci) থেকে লিওনেল মেসি (Messi)! ২০০৪ সালের এপ্রিলে বার্সেলোনার ফুটবল প্রশাসনের কাছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে পাঠানো ফ্যাক্সটিতে লেখা ছিল ‘লিওনার্দো মেচ্চি’। আর্জেন্টাইন এই খেলোয়াড়কে নিয়ে স্পেনের আগ্রহ দেখে তড়িঘড়ি করে ‘ভুল নামে’ ডেকে পাঠানো হয় তাকে। লা মাসিয়ায় গড়ে ওঠা সেই উদীয়মান তরুণ মেসি ১৭ বছর বয়সে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের ডাকে আসেন বুয়েনস এইরেসের এসেইসা ট্রেনিং কমপ্লেক্সে। বার্সেলোনার জার্সিতে ততদিনে নিজের নাম উজ্জ্বল করতে শুরু করেছিলেন তিনি।...
ফুটবল•২ ঘণ্টা আগে
রিয়ালের ১২১ গোলের রেকর্ড ভাঙতে ছুটছে বার্সেলোনা

রিয়ালের ১২১ গোলের রেকর্ড ভাঙতে ছুটছে বার্সেলোনা

জোসে মরিনহোর চোখ থাকে ট্রফিতে। সুন্দর ফুটবল একপাশে সরিয়ে রিয়াল মাদ্রিদেরও দরকার ট্রফি। গত দুই মৌসুম ট্রফিহীন থাকা দলটি তাই দ্বিতীয় মেয়াদে ফিরিয়ে এনেছে মরিনহোকে। রিয়ালে প্রথম মেয়াদে ২০১১-১২ মৌসুমে লা লিগায় অবশ্য একটা রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ এই কোচ। সেই মৌসুমে রিয়ালের করা ১২১ গোল লা লিগার সর্বকালের সর্বোচ্চ। ম্যাচ প্রতি ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমারা গোল করেছিলেন ৩.১৮ গড়ে।সেই রেকর্ড ভাঙার পথে দুর্বার গতিতে ছুটছে বার্সেলোনা। সকালের সূর্য দেখে দিনের আভাস পাওয়া গেলে, বার্সেলোনার গোল গড় দেখেও...
ফুটবল•১৯ দিন আগে
৪০ বছরের আক্ষেপ বক্সিংই দূর করবে

৪০ বছরের আক্ষেপ বক্সিংই দূর করবে

১৯৮৬ সালের এশিয়ান গেমসের বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। এশিয়াডে সেটাই ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র পদক। রাহেনুর ইসলামকে দেওয়া সাক্ষাৎকারে ৪০ বছর পর আরেকটি এশিয়াডে ব্যক্তিগত ইভেন্টে পদকের স্বপ্নের কথা বলেছেন তিনিএশিয়ান গেমস ১৯৮৬ সালে আপনার পর ব্যক্তিগত ইভেন্টে পদক জেতেননি বাংলাদেশের আর কেউ, এবার কোনো সম্ভাবনা দেখছেন। এবার দেখলাম দলের বহর ২৬০ জনের। অথচ ১৯৮৬ সালে ফুটবল, হকি দল আর কর্মকর্তারা মিলিয়ে আমরা গিয়েছিলাম ৭০ জন। প্রস্তুতির ঠিক েনই কিন্তু কর্তাদের জাপান যাওয়ার...
অন্যান্য•২৩ দিন আগে
চীনের বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট প্রসারে বাংলাদেশ

চীনের বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট প্রসারে বাংলাদেশ

চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় ২৭ হেক্টর। ছাত্রছাত্রী ৩০ হাজারের বেশি। বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ লাইব্রেরিতে আছে ৭ লাখ ১০ হাজার বই। ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের এই বিশ্ববিদ্যালয়েই মাথা উঁচু করে আছে ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার’। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে গত বছরের ২৪ মে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উদ্বোধন করে এই ক্রিকেট সেন্টারের। এমনিতেই চীনের...
ক্রিকেট•২৪ দিন আগে
নক্ষত্রও একদিন ঝরে যায়

নক্ষত্রও একদিন ঝরে যায়

কদিন আগে ক্লদিও ক্যানিজিয়া ঢাকা সফরে এসে বলেছিলেন, ‘মেসি চাইলেই আরেকটি বিশ্বকাপ খেলতে পারে।’ মেসি ভক্তরাও ছিলেন এই প্রত্যাশায়। কিন্তু বিশ্ব জুড়ে কোটি হৃদয়কে মুহূর্তের জন্য থমকে দিয়ে, অগণিত ভক্তের মনে প্রশ্ন রেখে লিওনেল মেসি বিদায় জানিয়ে দিলেন তার চিরচেনা সেই রাজ্যকে। ‍সুদূর আর্জেন্টিনা থেকে শুরু করে এ দেশেও ভক্তদের এখন একটাই চর্চা— মেসি কি ঠিক সিদ্ধান্ত নিলেন নাকি আরেকটু থেকে যেতে পারতেন! যে মানুষটি মাস দেড়েক আগেও বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছেন ৮ গোল আর ৪ অ্যাসিস্ট দিয়ে, কয়েক দিন আগে ইন্টা...
খেলা•এক মাস আগে
ক্রিকেট ছাড়তে চাওয়া হাসানই এখন বাংলাদেশের গর্ব

ক্রিকেট ছাড়তে চাওয়া হাসানই এখন বাংলাদেশের গর্ব

ডেমিয়েন ফ্লেমিং ডারউন টেস্টে হাসান মাহমুদকে দেখে মুগ্ধ রীতিমতো। একটি ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার সামনেই বলেছিলেন,‘হাসানের মাঝে আমি ম্যাকগ্রার ছায়া দেখতে পাই।’শুধু ফ্লেমিং নয়, সুইং আর নিখুঁত লেন্থে বল করে পুরো ক্রিকেট বিশ্বেরই হৃদয় কেড়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। অথচ এই হাসানের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটার আগেই। মাত্র ১৫ বছর বয়সে আর ক্রিকেট না খেলার ‘শপথ’ নিয়ে ফেলেছিলেন তিনি!সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে মানসিক যন্ত্রণায় পুড়তে থাকেন আরও কয়েকবার।...
ক্রিকেট•এক মাস আগে
ক্যাম্পের অপরাধপ্রবণতা কমেছে খেলার প্রসারে

ক্যাম্পের অপরাধপ্রবণতা কমেছে খেলার প্রসারে

সিনথেটিকের বল নিয়ে ৪ নম্বর ক্যাম্পে ব্যাডমিন্টন আকৃতির ছোট্ট মাঠে জনা পঞ্চাশেক রোহিঙ্গার জটলা। তারা মেতে আছে নেট ভলিবল বা কিক ভলিবলের মতো একটি খেলায়। মিয়ানমার জুড়ে জনপ্রিয় খেলাটার নাম ‘চিনলোন’। আধুনিক হয়ে সেটাই এখন সেপাক টাকরো। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো আসরেও জায়গা পেয়েছে এটা।রোহিঙ্গাদের তো আর এসব গেমসে যাওয়ার উপায় নেই। দিনভর ছোট্ট ঘরে বদ্ধ না থেকে তারা বিনোদন খুঁজে নেয় এ খেলার নিজস্ব রূপ ‘চেলুং’-এ। ক্লান্ত হয়ে কোর্ট থেকে ফেরা রাসেল মিয়া খেলাটা নিয়ে আগামীর সময়কে বললেন, ‘ওপ...
অন্যান্য•২ মাস আগে
বিশ্বকাপজয়ী ওজিলের সঙ্গে আনন্দময় দিন

বিশ্বকাপজয়ী ওজিলের সঙ্গে আনন্দময় দিন

সময় পেলেই ফুটবল নিয়ে মেতে থাকে তারা। কারও কারও চোখে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। তাই বলে বিশ্বকাপজয়ী কোনো ফুটবলার সরাসরি দেখা করতে আসবেন— এমন কিছু কল্পনার বাইরে ছিল রোহিঙ্গাদের। সেই স্বপ্নই বাস্তব হয়েছিল এ বছরের ১৯ ফেব্রুয়ারি। সেদিন রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা মেসুত ওজিল। কয়েকটি ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি ওজিল খেলেন প্রদর্শনী ফুটবল। রোহিঙ্গাদের সঙ্গে করেন ইফতারও। এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলের সঙ্গেতুরস্ক সরকারের সহযোগী সংস্থা ‘টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর...
অন্যান্য•২ মাস আগে
রোহিঙ্গাদের বিশ্বকাপ আনন্দ

রোহিঙ্গাদের বিশ্বকাপ আনন্দ

বিশ্বকাপ ফুটবলের আনন্দে মেতেছিল পুরো বিশ্ব। রোহিঙ্গা ক্যাম্পগুলো তাহলে বাদ পড়বে কেন? বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর ‘স্পোর্টস ক্লাব’ ব্যবস্থা করেছিল রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের। তবে বাংলাদেশের শহর কিংবা গ্রামে টেলিভিশন বা প্রজেক্টার লাগিয়ে যেভাবে খেলা দেখা হতো— রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সেটা করা যায়নি।দেখানো হত রেকর্ড করা ম্যাচনিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে স্থানীয় কর্তৃপক্ষ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সরাসরি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের অনুমতি দেয়নি। তাই রেকর্ড করে ম্যাচগুলো দেখানো হতো...
অন্যান্য•২ মাস আগে
ফুটবলে বেড়েছে বাংলাদেশি-রোহিঙ্গাদের সম্পর্কের গভীরতা

ফুটবলে বেড়েছে বাংলাদেশি-রোহিঙ্গাদের সম্পর্কের গভীরতা

উখিয়ার বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের সি ব্লক। তখন বিকাল ৪টা। রোহিঙ্গা ক্যাম্পে ধুলো উড়িয়ে এলো একটি গাড়ি। বেশিরভাগ সময় তখনই আসে এটা। শব্দ শুনে প্রায় ২০০ শিশু-কিশোর দৌড়ে এসে ঘিরে ধরল ফ্রান্সের ক্লাব পিএসজির জার্সির রঙে রাঙানো গাড়িটি। এর বাইরে একটি প্রজেক্টর, সেখানে দেখানো হচ্ছিল খেলার ভিডিও। ফুটবলের টেকনিক্যাল অনেক কিছুও শেখানো হচ্ছিল সেখানে। গাড়ির পেছনে একটু ওপরে বাস্কেটবলের ব্ল্যাকবোর্ড। তাতে চাইলেই কয়েকজন মিলে খেলা যায় বাস্কেটবল।...
অন্যান্য•২ মাস আগে
ডারউইন জয়ই বাংলাদেশের সেরা

ডারউইন জয়ই বাংলাদেশের সেরা

‘হারের কারণটা খুবই সহজ। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে’— ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর মেনে নিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার মতো কঠিন দুর্গে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কাই কোনো টেস্ট জেতেনি। পাকিস্তান জিততে পারেনি টানা ৩৬ বছর। সেখানে মাত্র তৃতীয় টেস্টে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। শুধু জয় নয়, অস্ট্রেলিয়াকে চার দিনের প্রতিটি সেশনে দুমড়ে-মুচড়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১৬০ ম্যাচে জয় শুধু ২৮টি। এ তালিকায় অস্ট্রেলিয়া-বধকেই সবচেয়ে এগিয়ে...
খেলা•২ মাস আগে
ভারত-পাকিস্তানের আগেই বাংলাদেশের অস্ট্রেলিয়ান দুর্গ জয়

ভারত-পাকিস্তানের আগেই বাংলাদেশের অস্ট্রেলিয়ান দুর্গ জয়

দেশের ধীরগতির উইকেটে বল ঘুরিয়ে প্রতিপক্ষের মাথাও ঘুরিয়ে দেয় উপমহাদেশের দলগুলো। বাংলাদেশ তো আরও এক কাঠি এগিয়ে। মিরপুরের কালো মাটির উইকেট বানিয়ে ফেলে ‘ধানক্ষেত।’ তবে উপমহাদেশের বাইরের বাউন্সি উইকেটে পেস বোলিংয়ে হাঁসফাঁসই করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশ।অস্ট্রেলিয়ায় সেটা আরও বেশি। এতটাই যে শ্রীলঙ্কার মত দল বিশ্বকাপ জিতলেও এখনও টেস্ট জেতেনি অস্ট্রেলিয়ার মাটিতে! ১৫ টেস্ট খেলে হেরেছে ১৩টি, ড্র করেছে দুটি। সেই দুই ড্র-এর সর্বশেষটি ২০০৪ সালে। পাকিস্তান অবশ্য ৪ টি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ায়। তব...
ক্রিকেট•২ মাস আগে
বাফুফের টেবিলে ইনফান্তিনোর ২ কোটি ডলারের প্রস্তাব এবং...

বাফুফের টেবিলে ইনফান্তিনোর ২ কোটি ডলারের প্রস্তাব এবং...

ফুটবল নিয়ে বাংলাদেশের স্বপ্ন অনেক বড়। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার আর্থিক সামর্থ্য না থাকাটাই আবার মূল সমস্যা। তবে হঠাৎ করেই দরজায় এসে দাঁড়িয়েছেন এক হাস্যোজ্জ্বল মানুষ— হাতে তার একটি সুবিশাল উপহারের চেক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ২ কোটি ডলার দেবেন। শুধু বাফুফে নয়, সদস্য ২১১টি দেশই পাবে এই টাকা। কীভাবে? একটি ২০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন কোম্পানি গড়ে তোলা, যা বেসরকারি বিনিয়োগকারীদের সহায়তায় বিশ্ব...
ফুটবল•২ মাস আগে
জাদুকরীর শেষ দৃশ্য

জাদুকরীর শেষ দৃশ্য

আকাশছোঁয়া ভবন বেয়ে স্পাইডারম্যানের ঝুলে থাকা, কিংবা ম্যানহাটনকে রক্ষা করতে অ্যাভেঞ্জার্সদের লড়াই— নিউ ইয়র্কের দিকে তাকালে ব্যাটম্যান বা সুপারম্যানের কথা মনে না পড়ে উপায় নেই। লিওনেল মেসিও ফুটবলের সুপারহিরো। এই ৩৯ বছর বয়সে অকল্পনীয় সব কীর্তি করে চলেছেন অবলীলায়। আজ ফাইনালে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে সেই সুপারহিরোর মায়া দেখতে মুখিয়ে পুরো বিশ্ব। বিশ্বকাপে মেসির ‘শেষ জাদু’র জন্য এর চেয়ে ভালো কোনো শহর হতেই পারত না।পেলে তিন-তিনটি বিশ্বকাপ জিতলেও ১৯৬২ সালের ফাইনাল খেলেননি। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি ফাইনাল...
বিশ্বকাপ•৩ মাস আগে
যে আর্জেন্টিনা শেষে খোলে জাদুর বাক্স

যে আর্জেন্টিনা শেষে খোলে জাদুর বাক্স

‘জাতীয় সংগীত বাজার পর থেকে পুরো দল আবেগী হয়ে পড়েছিল। এটি আর দশটি সাধারণ জয়ের মতো নয়। দেশে এমন অনেক মানুষ আছেন, যাদের চাকরি নেই, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে... সেসব মানুষের মুখে হাসি ফোটাতে পারা অসাধারণ’— ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর বলেছেন লিওনেল মেসি। শুধু মেসি নন, এটি পুরো আর্জেন্টিনারই হৃদয়ের কথা। রাজনৈতিক বৈরিতা আর ফকল্যান্ড যুদ্ধের পর ইংল্যান্ডের সঙ্গে ফুটবল শুধুই একটা ম্যাচ হয়ে থাকে না। এজন্যই ম্যাচ শেষে লো সেলসো ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা ব্যানার নিয়ে নেমে পড়েন মাঠে। সেটি উঁচিয়ে...
বিশ্বকাপ•৩ মাস আগে
তারা ছাড়াই জ্বলছে স্পেন

তারা ছাড়াই জ্বলছে স্পেন

১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল নাকি ২০০৮ ইউরো-২০১০ বিশ্বকাপ আর ২০১২ ইউরো জয়ী স্পেন— কোন দলটি সেরা, এ নিয়ে তর্ক চলেছে বহুদিন। জাভি, ইনিয়েস্তা, পুয়োল, ক্যাসিয়াস, পিকেরা সবাই ততদিনে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগও। ১৬ বছর পর নতুন আরেক প্রজন্মের হাত ধরে স্পেন দ্বিতীয়বার পৌঁছাল বিশ্বকাপ ফাইনালে। অথচ এই দলের সর্বোচ্চ ৫ গোল করা ফরোয়ার্ড মিকেল ওয়ারসাবালকে স্পেনের বাইরে কেউ চেনেন না সেভাবে।সেমিফাইনালে ফ্রান্সের আক্রমণ ভোঁতা করার পাশাপাশি দলের দ্বিতীয় গোল করা পেদ্রো পোরোকে চার বছরে একটি ম্যাচও খেলায়নি ম্যানচেস্টার সি...
বিশ্বকাপ•৩ মাস আগে
যেভাবে দানব ফ্রান্সকে বামন বানাল স্পেন

যেভাবে দানব ফ্রান্সকে বামন বানাল স্পেন

ফ্রান্সের খেলায় একটা সুবাস থাকে। পারফিউমের মতই হৃদয়কাড়ে সেটা। সেই সুবাস বোতল থেকেই বের হতে দিল না স্পেন। দানব হয়ে ওঠা ফ্রান্সকে বামনই বানিয়ে দিল তারা। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে এমবাপ্পে, ওলিসে বা দেম্বেলেদের বোতলবন্দী করল তারা। তাতে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের সেই সোনালি স্বপ্ন এখন আরও একটু কাছে স্পেনের।ম্যাচের প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত স্প্যানিশরা তাদের নিজেদের খেলার ধরন বজায় রেখেছিল। ফরাসিদের গতিময় ও সহজাত ফুটবলকে রুখে দেওয়ার ‘প্রতিষেধক’ হিসেবে লুইস দে লা ফুয়েন্তের দল ম্যাচের গতি নিয়ন্ত্রণ ক...
বিশ্বকাপ•৩ মাস আগে
শুধুই একটি ফুটবল ম্যাচ নয়

শুধুই একটি ফুটবল ম্যাচ নয়

সেমিফাইনালে ইংল্যান্ডকে পেয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘এটি শুধুই একটি ফুটবল ম্যাচ।’ একইভাবে ৪০ বছর আগে ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে কার্লোস বিলার্দো বারবার বলেছিলেন, ‘এটি শুধুই ফুটবল ম্যাচ’। তবে হোর্হে ভালদানো বলেছিলেন, ‘এটি বোকাদের বিভ্রান্ত হওয়ার জন্য আদর্শ ম্যাচ।’ বৈরী ইতিহাস, ফকল্যান্ড যুদ্ধ, রাজনৈতিক, অর্থনৈতিক আর ফুটবলীয় উত্তেজনায় স্পষ্ট যে, আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই শুধুই একটি ফুটবল ম্যাচ নয়। এ কারণেই হয়তো সেমিফাইনালে পৌঁছে খোদ আর্জেন্টাইন খেলোয়াড়...
বিশ্বকাপ•৩ মাস আগে
ফ্রান্সের অপ্রতিরোধ্য আক্রমণ স্পেনের দুর্ভেদ্য রক্ষণ

ফ্রান্সের অপ্রতিরোধ্য আক্রমণ স্পেনের দুর্ভেদ্য রক্ষণ

আক্রমণে ঢেউ তুলে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিচ্ছে ফ্রান্স। তিকিতাকায় মুগ্ধ করা স্পেন সেমিফাইনালে পৌঁছেছে শুধু এক গোল হজম করে। দুই দলের বিশ্বকাপ সেমিফাইনালটা তাই অপ্রতিরোধ্য আক্রমণভাগের সামনে দুর্ভেদ্য রক্ষণ প্রাচীরের লড়াই! আজ জিতলেই টানা তৃতীয়বার ও সর্বশেষ আট বিশ্বকাপে পাঁচবারই ফাইনালের টিকিট পাবে ফ্রান্স। এই স্বপ্নপূরণে পথ আগলে দাঁড়াতে পারে স্পেনই। লা রোহারা গত ইউরো আর নেশনস লিগে রোমাঞ্চকর ম্যাচে বুক ভেঙেছিল ফ্রান্সের। তাহলে বিশ্বকাপে নয় কেন? সেই বাস্তবতাই স্মরণ করালেন স্পেনের বাজির ঘোড়া লামিন...
বিশ্বকাপ•৩ মাস আগে
কিংবদন্তিদের পথে বেলিংহাম

কিংবদন্তিদের পথে বেলিংহাম

বিশ্বকাপ কখনো হয়ে ওঠে কোনো এক তারকার জাদু দেখানোর মঞ্চ। সেই জাদুতে সোনালি ট্রফিটি নিজের করে নেয় কোনো দেশ। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, ২০০২-এ ব্রাজিলের রোনালদো কিংবা ২০২২ সালে সেই মায়াঞ্জন এঁকেছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহামও করে চলেছেন এই কিংবদন্তিদের মতোই অবিশ্বাস্য সব কীর্তি। মায়ামির তপ্ত চুল্লির মতো গরমে নরওয়ের বিপক্ষে বেলিংহাম ইংল্যান্ডকে উদ্ধার করেছেন জোড়া গোল করে। ম্যাচের ৩৬ মিনিটেই পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। এরপর বিরতির আগে সমতা ফেরান ব...
বিশ্বকাপ•৩ মাস আগে