Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভারত-পাকিস্তানের আগেই বাংলাদেশের অস্ট্রেলিয়ান দুর্গ জয়

  • অস্ট্রেলিয়ায় উপমহাদেশের ৪ দল
  • ভারত : ৫৭ টেস্টে ১০ জয় ৩৩ হার ১৪ ড্র
  • পাকিস্তান : ৪০ টেস্ট ৪ জয় ২৯ হার ৭ ড্র
  • শ্রীলঙ্কা : ১৫ টেস্ট ০ জয় ১৩ হার ২ ড্র
  • বাংলাদেশ : ৩ টেস্ট ১ জয় ২ হার ০ ড্র
রাহেনুর ইসলাম
রাহেনুর ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৫
ভারত-পাকিস্তানের আগেই বাংলাদেশের অস্ট্রেলিয়ান দুর্গ জয়

সংগৃহীত ছবি

দেশের ধীরগতির উইকেটে বল ঘুরিয়ে প্রতিপক্ষের মাথাও ঘুরিয়ে দেয় উপমহাদেশের দলগুলো। বাংলাদেশ তো আরও এক কাঠি এগিয়ে। মিরপুরের কালো মাটির উইকেট বানিয়ে ফেলে ‘ধানক্ষেত।’ তবে উপমহাদেশের বাইরের বাউন্সি উইকেটে পেস বোলিংয়ে হাঁসফাঁসই করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশ।

অস্ট্রেলিয়ায় সেটা আরও বেশি। এতটাই যে শ্রীলঙ্কার মত দল বিশ্বকাপ জিতলেও এখনও টেস্ট জেতেনি অস্ট্রেলিয়ার মাটিতে! ১৫ টেস্ট খেলে হেরেছে ১৩টি, ড্র করেছে দুটি। সেই দুই ড্র-এর সর্বশেষটি ২০০৪ সালে। পাকিস্তান অবশ্য ৪ টি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ায়। তবে সর্বশেষ জয়টি এসেছে ৩৬ বছর আগে ১৯৯৫ সালে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামাম উল হক, রমিজ রাজা, সাকলাইন মুস্তাকের মত কিংবদন্তিরা তখন খেলতেন পাকিস্তান দলে।

উপমহাদেশের দল ভারত সবচেয়ে সফল অস্ট্রেলিয়ায়। তারা জিতেছে ১০ টেস্ট। তবে একটা দিক দিয়ে উপমহাদেশের সব দলকেই পেছনে ফেলেছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তর দল অস্ট্রেলিয়ায় মাত্র তৃতীয় টেস্ট খেলে জিতল প্রথমবার। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে খেলা দুই টেস্টে হেরেছিল বাংলাদেশ। ২৩ বছর পর সেই ডারউইনে আজ পেল ঐতিহাসিক জয়। তারা ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকদের।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত প্রথম টেস্ট জিতেছিল ১৯৭৭ সালে, যা ছিল সেই দেশে খেলা তাদের দ্বাদশ টেস্ট। এর আগের ১১ টেস্টে তারা হেরেছিল ১০টি, ড্র করেছিল ১টি। ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জেতা টেস্টটিতে বিষেণ সিং বেদির নেতৃত্বে খেলেছিলেন সুনীল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, চন্দ্রশেখর, দিলীপ ভেঙ্কসরকারের মত তারকারা। দুই ইনিংসেই ৬টি করে উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক ছিলেন চন্দ্রশেখর।

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান প্রথম টেস্ট জিতেছিল ১৯৭৭ সালের জানুয়ারিতে। সেটা ছিল অস্ট্রেলিয়ায় খেলা তাদের সপ্তম টেস্ট। আগের ছয় টেস্টের চারটিতে হেরেছিল পাকিস্তান আর ড্র করেছিল দুটিতে। মেলবোর্নে খেলা টেস্টটিতে পাকিস্তান জেতে ৮ উইকেটে। মুস্তাক মোহাম্মদের নেতৃত্বে সেই টেস্টে পাকিস্তানের হয়ে খেলেছিলেন জহির আব্বাস, আসিফ ইকবাল, জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, সরফরাজ নওয়াজরা।

ভারত-পাকিস্তানের তুলনায় বাংলাদেশ- অস্ট্রেলিয়ার দূর্গ জয় করল অনেক আগেই। বিজয় কেতন ওড়াতে নাজমুল হোসেন শান্তর দলের লেগেছে মাত্র ৩ টেস্ট।

টাইগারদের অস্ট্রেলিয়া জয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ