বাংলাদেশ ডারউইনে তিন দিন টিকতে পারবে কি না, এ নিয়ে শঙ্কা ছিল অনেকের। উল্টো অস্ট্রেলিয়াকে চার দিনে হারিয়ে জবাবটা ভালোভাবেই দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়টাকে তাই বিশেষ বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্ক ওয়াহ।ফক্স স্পোর্টসে মার্ক ওয়াহ বললেন, ‘আমার স্মরণে অস্ট্রেলিয়ায় এটিই সম্ভবত সবচেয়ে বড় অঘটন। তিন-চার বছর আগে গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটাও অঘটন ছিল। তবে বাংলাদেশের জয়টা বিশেষ।’কেন বাংলাদেশের জয়টা বিশেষ এর ব্যাখ্যাও দিলেন মার্ক ওয়াহ, ‘এই জয়টি, বিশেষ করে বাংলাদেশের সেরা...