Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে বললেন শান্ত

ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৫৮
ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য

ছবি: বিসিবি

ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা কিংবা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা, অথবা মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়ে দেওয়া; বাংলাদেশের ক্রিকেট সাফল্যের আকাশে এই অল্পকয়টিই তো মিটমিট করে জ্বলতে থাকা তারা। তবে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে পাওয়া জয়টা নিঃসন্দেহে ধ্রুবতারার মতই জ্বলজ্বল করবে চিরদিন।

অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট, দ্বিতীয় সফর। সেটাও ২৩ বছর পর, দলে থাকা কোনো ক্রিকেটারেরই আগে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। প্রতিপক্ষে অস্ট্রেলিয়ার সম্ভাব্য সেরা দল, চোটের কারণে কিংবা বিশ্রামের নামে সেরাদের কেউ নেই দলের বাইরে। তাদের বিপক্ষে দাপট দেখিয়ে হেসেখেলে অনায়াসে ৯ উইকেটের জয়। এমন জয়কে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছরের অভিযাত্রায় সেরা জয় তো বটেই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরও সেরা সাফল্য। নাজমুল হোসেন শান্ত তাই বাড়িয়ে বলেননি একবিন্দুও, ম্যাচ শেষে জয়ী দলের অধিনায়ক হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শান্ত বলেছেন, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ও সবচেয়ে বড় জয়। ভবিষ্যতে আমরা আরও বিশেষ কিছু করে দেখাতে চাই।’

সঞ্চালকের প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, ‘আমরা ভীষণ খুশি, নিজেদের এবং ছেলেদের পারফরম্যান্সে আমি সত্যি গর্বিত। কঠোর পরিশ্রমের ফল এটি।’ স্পিনের ওপর নির্ভরতা কমিয়ে ফাস্ট বোলার তৈরি করার মানসিকতার পরিবর্তন প্রসঙ্গে বলেছেন, ‘টেস্ট ফরম্যাটে বাংলাদেশের জন্য এটিই সবচেয়ে বড় পরিবর্তন। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট ম্যাচ খেলতে আগ্রহ দেখাত না। তবে এখন আমরা নিয়মিত টেস্ট ক্রিকেট খেলছি এবং পেসাররাও এই ফরম্যাটকে বেশ গুরুত্ব দিচ্ছে। তারা লাল বলের ক্রিকেটে খেলতে চায়, ভালো করতে চায় এবং নিজেদের বিশ্বমানের বোলার হিসেবে গড়ে তুলতে চায়। এটিই তাদের বর্তমান মানসিকতা। মুশফিক ও মমিনুলের মতো সিনিয়র ক্রিকেটাররাও তরুণ পেসারদের বেশি বেশি টেস্ট ম্যাচ খেলতে প্রতিনিয়ত উৎসাহিত করছেন।’

মাত্র দ্বিতীয় টেস্ট খেলা তানজিদ হাসান তামিম এর ব্যাটিং নিয়ে বলেছেন, ‘সে মূলত সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক মেজাজে খেলে থাকে, কিন্তু এই টেস্টে সে অত্যন্ত ধীরস্থির ছিল এবং বলের গুণাগুণ বিচার করে শট খেলেছে। একজন টপ-অর্ডার ব্যাটার হিসেবে দল তার কাছ থেকে ব্যবধান গড়ে দেওয়ার মত পারফরম্যান্স প্রত্যাশা করে, আর ঠিক সেটাই সে আজ করে দেখিয়েছে। এটিই কি বাংলাদেশের সেরা সাফল্য?-এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ও সবচেয়ে বড় জয়। ভবিষ্যতে আমরা আরও বিশেষ কিছু করে দেখাতে চাই।’

২ টেস্টের সিরিজে বাংলাদেশ সিরিজ হারছে না নিশ্চিত, পরের টেস্টটা না হারলে হবে সিরিজ জয়ও। এই প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘আমাদের সেটার ভালো সুযোগ ও ভিত্তি তৈরি হয়েছে, তবে এজন্য মাঠে আমাদের চমৎকার ক্রিকেট খেলতে হবে। পুরো পাঁচ দিনই ধারাবাহিক ভালো ক্রিকেট খেলা জরুরি, আর আমি সেই একই কথার পুনরাবৃত্তি করব— যদি আমরা সেশন বাই সেশন এগোতে পারি এবং নিম্ন সারির ব্যাটাররা যদি রান পেয়ে দল গঠনে অবদান রাখতে পারে, তবেই কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব।’

টাইগারদের অস্ট্রেলিয়া জয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ