Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সেরাদের ছাড়া মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইন জয়

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪০
সেরাদের ছাড়া মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইন জয়

ছবি: বিসিবি

মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডকে মুমিনুল হকের দল হারায় ৮ উইকেটে। সেটাই ছিল নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। অথচ সেই সফরে যাননি বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

তামিম ইকবাল পড়েছিলেন আঙুলের ইনজুরিতে। আর সাকিব যাননি ব্যক্তিগত কারণে। কোভিডের কড়া নিয়মে এই সফরে না গিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটান তিনি। মুশফিকুর রহিম খেললেও ছিলেন বিবর্ণ। প্রথম ইনিংসে আউট হন ১২ রানে। ‘পঞ্চপাণ্ডব’-এর অপর দুইজন মাশরাফি বিন মর্তুজা আর মাহমুদউল্লাহ ততদিনে টেস্ট দল থেকে আলোকবর্ষ দূরে।

এই পঞ্চপাণ্ডব ছাড়াই (মুশফিকের অবদান সীমিত) নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানোটা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য। সেই ম্যাচের প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় ৭৮, নাজমুল হোসেন শান্ত ৬৪, মুমিনুল হক ৮৮ আর লিটন দাস খেলেছিলেন ৮৮ রানের ইনিংস। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৪৫৮।

বল হাতে দ্বিতীয় ইনিংসে আগুন ঝড়ান ইবাদত হোসেন। এই পেসারের ৪৬ রানে ৬ উইকেটে পুড়ে ছাই কিউইরা। তারা গুটিয়ে যায় কেবল ১৬৯ রানে। জয়ের জন্য বাংলাদেশ পায় ৪০ রানের লক্ষ্য, যা ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় টাইগাররা।

সেই ম্যাচ শেষে গণমাধ্যমে সাকিব আল হাসান বলেছিলেন,‘সবসময় ভাবা হয়, আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই। তো আমার ধারণা, সেটা একটা ভুল প্রমাণ হলো। তাদেরকে (অন্য ক্রিকেটারদের) যদি এভাবে দায়িত্ব দেওয়া হয়, তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি বিশ্বাস করি।'

মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইনেও ঐতিহাসিক জয়ে সেরা দুই পেসার ছিলেন না বাংলাদেশের। সময়ের অন্যতম সফল পেসার নাহিদ রানা পড়েছেন ইনজুরিতে। শরিফুল ইসলামও চোটের কারণে ছিলেন প্রথম টেস্টের বাইরে। এই দুজনকে ছাড়া ঠিকই দায়িত্বটা ভাগ করে নিয়েছেন অন্যরা। হাসান মাহমুদ সুইংয়ের জাদুতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।

ছুটি কাটিয়ে ফেরা ইবাদত হোসেন প্রথম ইনিংসে ফিরিয়েছিলেন মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারিকে। তরুণ ওপেনার তানজিদ হাসান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই করেছেন সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজ ফিফটির পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। তাতেই গড়া হল গৌরবগাঁথা।



টাইগারদের অস্ট্রেলিয়া জয়নিউজিল্যান্ডঅস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ