Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মিষ্টি পেলেন তেতো স্বাদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৮:৫০
মিষ্টি পেলেন তেতো স্বাদ

ফেরদৌসী আহমেদ মিষ্টি। ফাইল ছবি

স্বামী কাউন্সিলর ছায়েদুর রহমান নিউটন হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর বিএনপিতে সহানুভূতি পেয়ে আসছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। দলীয় পদ-পদবির পর সংসদ সদস্য হয়ে আইনসভায়ও রেখেছিলেন পা।

কিন্তু নিজের এলাকা ঢাকার মিরপুরে বিদেশি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের উদ্দেশ্যে হামলা-ভাঙচুরের ঘটনায় নাম আসার পর দলের শীর্ষ পর্যায়ে অসন্তোষের মুখে সংসদ সদস্যপদ হারাতে হলো তাকে। তিনি যে কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন, সেই কমিটিও হয়েছে বিলুপ্ত।

গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে হামলার পর থেকে নারী আসনের সংসদ সদস্য মিষ্টির নাম ছিল আলোচনায়। কারণ হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর যে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’র ব্যানার টানিয়েছিল, তাতে সম্পৃক্ত ছিলেন মিষ্টি।

সমিতিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করলেও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছিলেন মিষ্টি। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা থেমে ছিল না, থামছিল না মিষ্টিকে নিয়ে আলোচনাও। পাঁচ দশক ধরে সেবা দিয়ে আসা স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙচুর নিয়ে নানা প্রতিবাদও হচ্ছিল।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার সময় ছিলেন নিউ ইয়র্কে। দেশে ফেরার পর তিনি বিষয়টি শুনে চরম ক্ষুব্ধ হন বলে তার দপ্তরের সূত্র জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালেই খবর আসে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন সংসদ নেতা তারেক রহমান।

এমন নির্দেশনা পাওয়ার পর দুপুরে মিষ্টিকে দেখা যায় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দপ্তরে।

মিষ্টি পদত্যাগ করতেই গিয়েছিলেন, এমন খবর ছড়িয়ে পড়লেও সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসছিল না।

তবে দুপুরের পর সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে সব জল্পনার অবসান ঘটে। স্পষ্ট হয়ে যায়, মিষ্টি আর সংসদ সদস্য নেই।

প্রজ্ঞাপনে বলা হয়, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসনটি (নারী আসন ২৩) শূন্য ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

০১ অক্টোবর ২০২৬


সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এই আসন সংসদের দলগুলো সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে বণ্টিত হয়।

বিএনপির মনোনয়নে এবারের ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন। গত ৩ মে তারা নিয়েছিলেন শপথ। তার মধ্যে একটি আসন শূন্য হলো। এখন এখানে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

গত মার্চ মাসে যাত্রা শুরুর পর ত্রয়োদশ সংসদে এটাই পদত্যাগের প্রথম ঘটনা। আর একটি ভিন্ন ঘটনা রয়েছে। তা হচ্ছে, জামায়াতে ইসলামী থেকে জি এম নজরুল ইসলামের বহিষ্কৃত হওয়া। ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গেলেও তার সংসদ সদস্যপদ এখনো টিকে আছে।


আরও পড়ুন

পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

০১ অক্টোবর ২০২৬

    

স্বামীর মতো মিষ্টিও একসময় বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলে যুক্ত ছিলেন। তিনি ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। কলেজ ছাত্রসংসদের এজিএসও নির্বাচিত হয়েছিলেন।

মিষ্টির ভাই ছিলেন ছাত্রদলের একসময়ের কেন্দ্রীয় সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, যিনি আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হয়ে বন্দি থাকা অবস্থায় মারা যান।

মিষ্টির স্বামী নিউটনও ছিলেন ছাত্রদলের প্রভাবশালী নেতা। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ছিলেন তিনি। পরে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলরও হয়েছিলেন। কাউন্সিলর থাকা অবস্থায় ২০০২ সালে তাকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল।    

স্বামীর মৃত্যুর পর বিএনপিতে সক্রিয় হন মিষ্টি। প্রথমে কাউন্সিলর হয়েছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের পদও পান তিনি। আওয়ামী লীগ আমলে ২০টি মামলার মুখে পড়তে হয়েছিল বলে মিষ্টি জানিয়েছিলেন।

সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আমার বেড়ে ওঠা। দলের নীতি ও আদর্শ থেকে কখনোই বিচ্যুত হইনি।’

তবে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর পাল্টে যায় দৃশ্যপট।

আরও পড়ুন

ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

০১ অক্টোবর ২০২৬

সুইডেনের সংস্থা রাড্ডা বারনেনের (সুইডিশ সেভ দ্য চিলড্রেন) সহায়তায় এই স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালিত হচ্ছিল পাঁচ দশক ধরে। মিরপুর-১ নম্বর সেকশনের ডি ব্লকে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের ১০ কাঠা জমিতে তারা স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করেছিল।

এই জমিটি দখল করতে আগে থেকে তৎপর ছিল স্থানীয় প্রভাবশালীরা। তার ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে টানিয়ে দেওয়া হয় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইন বোর্ড।

পরে অবশ্য সেই সাইন বোর্ডটি খুলে ফেলা হয়। স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের কাজও শুরু হয়েছে এরই মধ্যে।

বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, এই হামলা, লুটপাট ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলের কোনো পর্যায়ের নেতাকর্মী এর সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

এর পরপরই মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশনা আসে। তার আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

এর মধ্য দিয়ে দৃশ্যত দখলবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর বার্তা দিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

ফেরদৌসী আহমেদ মিষ্টিবিএনপিসংসদ সদস্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন