স্বামী কাউন্সিলর ছায়েদুর রহমান নিউটন হত্যাকাণ্ডের শিকার
হওয়ার পর বিএনপিতে সহানুভূতি পেয়ে আসছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। দলীয় পদ-পদবির পর
সংসদ সদস্য হয়ে আইনসভায়ও রেখেছিলেন পা।
কিন্তু নিজের এলাকা ঢাকার মিরপুরে বিদেশি অর্থায়নে পরিচালিত
স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের উদ্দেশ্যে হামলা-ভাঙচুরের ঘটনায় নাম আসার পর দলের
শীর্ষ পর্যায়ে অসন্তোষের মুখে সংসদ সদস্যপদ হারাতে হলো তাকে। তিনি যে কমিটিতে
যুগ্ম আহ্বায়ক ছিলেন, সেই কমিটিও হয়েছে বিলুপ্ত।
গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে
হামল...