Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:১০
বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

নিখোঁজ ব্যবসায়ী সমীর বণিক (৩৭)। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী ও বাউফল রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি সমীর বণিক (৩৭)। গত ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ নামের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে ওঠেন সমীর। বাসে ওঠার কয়েক ঘণ্টা পর রাত ২টার দিকে তার বোন পূজার মোবাইল ফোনে একটি বার্তা পাঠান তিনি। সেখানে লেখা ছিল, ‘কিরে ঘুমাইছো?’ পরদিন বিকেলেও পরিবারের সঙ্গে তার কথা হয়। তখন তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় সমীরের ভাই সঞ্জিব বণিক বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সমীর বগা বন্দরের পরিচিত ব্যবসায়ী। বগা বন্দর ও লঞ্চঘাট এলাকায় ‘লোকনাথ ভান্ডার’সহ তার কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

সমীরের প্রতিষ্ঠানের কর্মচারী কামরুল ইসলাম জানান, বাসে ওঠার আগে তাকে একজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে দেখেছেন তিনি। ওই সময় সমীরকে বলতে শুনেছেন, ‘আপনি ওখানে থাইকেন, আমি আসতেছি।’ ওই ব্যক্তি কে ছিলেন, তা নিয়ে পরিবারের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সাজাপ্রাপ্ত আসামিকে নিয়ে আইনশৃঙ্খলা সভা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

০১ অক্টোবর ২০২৬

নিখোঁজের পর প্রযুক্তিগত সহায়তায় সমীরের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় শনাক্ত হয়েছিল বলে জানিয়েছে তার পরিবার। সঞ্জিব বণিক বলেন, ১৯ সেপ্টেম্বর রাতে এবং পরদিন বিকেলে ভাইয়ের সঙ্গে তার কথা হয়। তখন সমীর ঢাকায় থাকার কথা জানিয়েছিলেন। পরে তার মোবাইলের সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় দেখানো হয়। এরপর আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি।

সঞ্জিব আরও জানান, সমীর ঢাকার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত পণ্য কিনতেন। ওই প্রতিষ্ঠানে তার প্রায় ৫ কোটি টাকা অগ্রিম দেওয়া ছিল বলে তারা জানতে পেরেছেন। তবে এই অর্থের সঙ্গে তার নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক আছে কি না, তা তারা নিশ্চিত নন।

সমীরের নিখোঁজের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালিমন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা বলেন, ‘সমীর বণিক একজন ব্যবসায়ী এবং রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি। দীর্ঘদিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা উদ্বিগ্ন। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত তার সন্ধান নিশ্চিত করা হোক।’

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন থানায় তথ্য পাঠানোসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটুয়াখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন