Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৫
৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেটে নাম আসেনি গোপালগঞ্জ জেলার ৯ সুপারিশপ্রাপ্ত প্রার্থীর। তাদের মধ্যে সাতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। বিষয়ভিত্তিক মেধাক্রমে এগিয়ে থাকার পরও গেজেটে নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রার্থী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে পিএসসির চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। ফলে ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি। তবে তাদের বাদ পড়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের বাদ পড়া প্রার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. নূরনবী শেখ বিষয়ভিত্তিক মেধাক্রমে পঞ্চম ছিলেন। হিসাববিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আহম্মদ উল্লাহ প্রথম এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সোহাগ মণ্ডল তৃতীয় অবস্থানে ছিলেন।

এ ছাড়া সংস্কৃত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিপ্লব বাড়ৈ পঞ্চম, ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শেখ আরাফাত কবির ১৫তম, ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বুশরা জাহান ১৪তম, দর্শন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শফিকুল ইসলাম ২৫তম এবং অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. রাকিবুল ইসলাম ৩৭তম ছিলেন।

অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. সাজ্জাদ হোসেন বিষয়ভিত্তিক মেধাক্রমে ৩০তম ছিলেন।

গেজেটে নাম না থাকার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শেখ আরাফাত কবির বলেন, তিনি ও তার পরিবারের কেউ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তার নামেও কোনো ফৌজদারি মামলা নেই। জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, গোপালগঞ্জ থেকে সুপারিশপ্রাপ্ত ৯ জনের নামই চূড়ান্ত গেজেটে নেই। তার দাবি, বিষয়ভিত্তিক মেধাক্রমে অবস্থান থাকার পরও কেন তাদের নাম গেজেটে আসেনি, সে বিষয়ে তারা কোনো কারণ জানতে পারেননি।

গেজেট থেকে বাদ পড়া মো. নূরনবী শেখও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, তার নামে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা নেই এবং তিনি বা তার পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন।

নূরনবী শেখ বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। আন্দোলন-পরবর্তী সময়ে ঢাকার নিরাপত্তা রক্ষায় রাতেও পাহারায় অংশ নেওয়ার দাবি করেন তিনি। তার ভাষ্য, গোপালগঞ্জের বাসিন্দা হওয়ার কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন।

তবে গোপালগঞ্জের পরিচয়ের কারণে এসব প্রার্থী বাদ পড়েছেন, এমন কোনো সরকারি তথ্য বা নথি পাওয়া যায়নি। চূড়ান্ত গেজেটেও ৫৭ প্রার্থীর নাম না থাকার কারণ উল্লেখ করা হয়নি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে