Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

গরিবের ডাক্তার খুরশীদ আলম

আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:২৯
গরিবের ডাক্তার খুরশীদ আলম

চিকিৎসাসেবা কেন্দ্রে রোগী দেখছেন ডা. মোহাম্মদ খুরশীদ আলম

‘আমার মা মারা যান ২০১০ সালে। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আমার বাবা তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করেও সফল হননি। মায়ের অসুখের কষ্ট দেখে সিদ্ধান্ত নিলাম আমার এলাকার মানুষ, যারা অর্থের অভাবে ভালো চিকিৎসা পান না, আমি তাদের চিকিৎসা দেব।’

কথাগুলো বলছিলেন ফেনী জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট (অবেদনবিদ) ডা. মোহাম্মদ খুরশীদ আলম।

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামে তিনি বাবা-মায়ের নামে গড়ে তুলেছেন রশিদ-আনোয়ারা ফ্রি চিকিৎসাসেবা কেন্দ্র। সাত বছরে এ কেন্দ্রে চিকিৎসা পেয়েছেন আট হাজারের বেশি রোগী। তাদের বিনামূল্যে ওষুধ দেন তিনি। এর মধ্যে দুই শতাধিক রোগীকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে নামমাত্র খরচে অস্ত্রোপচার করে সুস্থ করা হয় তার উদ্যোগে। বিভিন্ন রোগ নিরূপণ কেন্দ্রেও রোগী পাঠিয়ে ফ্রি চিকিৎসা ও পরীক্ষার ব্যবস্থা করেন। প্রতি মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি রোগী দেখা হয় এই চিকিৎসাসেবা কেন্দ্রে।

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার মরহুম আব্দুর রশিদ ও মরহুমা আনোয়ারা বেগমের সন্তান ডা. মোহাম্মদ খুরশীদ আলম। ছয় ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। ২০১১ সালে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগ দেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত তৎকালীন ফেনী সদর হাসপাতালে অবেদনবিদ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বদলি হন মহিপালের বক্ষব্যাধি ক্লিনিকে। বর্তমানে রয়েছেন ফেনী জেনারেল হাসপাতালে।

ডা. খুরশীদ বলেছেন, ‘এর আগে বিভিন্ন সময়ে এলাকার যেসব রোগী আমার কাছে আসতেন, তাদের সেবা দিতাম। তবে চেম্বার চালু করে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছি ২০২০ সাল থেকে।’

তিনি বললেন, ‘আমরা সপ্তাহে এক দিন ফ্রি চিকিৎসার পাশাপাশি জেলার কোন স্বাস্থ্যকেন্দ্রে কী ধরনের সেবা পাওয়া যায়, সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি। এ কেন্দ্রের পক্ষ থেকে বছরে কমপক্ষে একবার আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।’ পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়নের রোগী এসে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন বলে জানিয়েছেন তিনি।

ডা. খুরশীদ এলাকায় বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে জড়িত। দক্ষিণ কাশিমপুর গ্রামে নিজের চার শতক জমিতে প্রতিষ্ঠা করেছেন রশিদ-আনোয়ারা জামে মসজিদ। এলাকার রাস্তা মেরামতেও সহযোগিতা করেন তিনি। গত বছর ৩০০ ফুট দীর্ঘ রশিদ মেমোরিয়াল সড়ক মেরামত করেছেন নিজ খরচে। অনেক সময় গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য দেন শিক্ষা সহায়তা। অর্থাভাবে কারও বিয়ে আটকে গেলে বাড়ান সহায়তার হাত। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার।

স্থানীয় বাসিন্দা, অবসরপ্রাপ্ত আনসার অ্যাডজুট্যান্ট সিরাজুল ইসলাম বললেন, ‘ডা. খুরশীদ আমাদের এলাকার গর্ব। তিনি যেভাবে ফ্রি চিকিৎসা দিচ্ছেন, তা এক কথায় অসাধারণ।’ সিরাজুল বললেন, ‘এলাকার দরিদ্র মানুষের সেবায় রশিদ-আনোয়ারা ফ্রি চিকিৎসাকেন্দ্র হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত।’

ফেনী শাহিন ক্লিনিকের নির্বাহী পরিচালক ফজলুল হকের ভাষ্য, ডা. খুরশীদ একজন মানবিক চিকিৎসক। অনেক রোগীকে তিনি নিজের পকেটের টাকায় বিভিন্ন পরীক্ষার জন্য পাঠান। কারও কারও ক্ষেত্রে অস্ত্রোপচারেও সহায়তা করেন তিনি।

গরিবের ডাক্তারখুরশীদ আলমচিকিৎসারোগীফেনীধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন