‘আমার মা মারা যান ২০১০ সালে। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আমার বাবা তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করেও সফল হননি। মায়ের অসুখের কষ্ট দেখে সিদ্ধান্ত নিলাম আমার এলাকার মানুষ, যারা অর্থের অভাবে ভালো চিকিৎসা পান না, আমি তাদের চিকিৎসা দেব।’
কথাগুলো বলছিলেন ফেনী জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট (অবেদনবিদ) ডা. মোহাম্মদ খুরশীদ আলম।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামে তিনি বাবা-মায়ের নামে গড়ে তুলেছেন রশিদ-আনোয়ারা ফ্রি চিকিৎসাসেবা কেন্দ্র। সাত বছরে এ কেন্দ্রে চিকিৎসা পেয়েছেন আ...