Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

তিন পেসারের তিন ত্যাগ

মানজুর আরমান
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২১:০০
তিন পেসারের তিন ত্যাগ

ক্রিকেট খেলায় ভালো খেললে হাততালির অভাব হয় না। কিংবদন্তি থেকে শুরু করে সাধারণ দর্শক সবার মুখেই শোনা যায় জয়ধ্বনি। এর বিপরীতটা হলে সমালোচনার ঝড় বয়ে যায়। শুধু ক্রিকেট নয় অন্যান্য খেলায়ও ঠিক একই নিয়ম। কিন্তু ভালো-খারাপ পারফরম্যান্স ছাপিয়ে খেলোয়াড়দের যেই নীরব ত্যাগ সেটা তেমন বিবেচিত হয় না। আব্রাহাম লিংকনের ভাষায়, ‘লোকে তোমার সাফল্যের পেছনের ত্যাগটা দেখে না, তারা শুধু মুকুটটি দেখে।‘

এই ধরুন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সবাই পেস আক্রমণকে বাহবা দিতে ব্যস্ত। কিন্তু তারা যে ত্যাগ স্বীকার করে অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথা রচনা করেছেন তা হয়ত অনেকের কাছেই অজানা।

মারারা স্টেডিয়ামে যখন জয়ের উৎসব চলছিল তখন তিন বাংলাদেশি পেসার—তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদের সিদ্ধান্তগুলোও এই বিজয়ের গল্পের অংশ হয়ে উঠেছিল। ব্যক্তিগত ব্যস্ততা ও আর্থিকভাবে লাভজনক হওয়ার সুযোগকে পাশ কাটিয়ে তারা বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজকে।

প্রথমবার বাবা হতে যাচ্ছেন ইবাদত হোসেন। এই জন্য পরিবারের সঙ্গে থাকতে ইতালি গিয়েছিলেন তিনি। শুরুতে অস্ট্রেলিয়া সফরেই তার থাকার কথাও ছিল না। কিন্তু নাহিদ রানা ও শরিফুল ইসলামের চোটে বাংলাদেশের পেস বিভাগে তৈরি হয় সংকট। এরপর পিতৃত্বকালীন ছুটি সংক্ষিপ্ত করে জাতীয় দলের দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নেন ইবাদত। ২৯ জুলাই ঢাকায় ফেরার কথা ছিল তার। অস্ট্রেলিয়ার উদ্দেশে দলের রওনা হওয়ার মাত্র কয়েক দিন আগে।

জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পরিবারের সঙ্গে মূল্যবান সময় কাটানোর সুযোগ ছেড়ে দেশের ডাকে সাড়া দেন ইবাদত। শেষ পর্যন্ত সেই ত্যাগের অংশীদার হয়েই দেখলেন ঐতিহাসিক জয়।

লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের সঙ্গে চুক্তি ছিল তাসকিন আহমেদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রস্তুতিতে টি-টোয়েন্টির ব্যস্ত সূচি যেন প্রভাব না ফেলে সে কারণে নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এর পেছনে ছিল বাস্তব হিসাব। জিম্বাবুয়ের বিপক্ষে টানা ছয় ম্যাচ খেলে এসেছিল বাংলাদেশ। এরপর এলপিএলের আরও চার ম্যাচ খেললে অস্ট্রেলিয়া সফরের আগে বিশ্রাম ও প্রস্তুতির জন্য খুব বেশি সময় থাকত না। তাসকিন জানতেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে পাওয়া আর্থিক সুবিধা ছেড়ে দেওয়ার অর্থনৈতিক ক্ষতি আছে। তবু অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিলেন।

তাসকিন যখন এলপিএল শুরুর আগেই সরে দাঁড়িয়েছিলেন, হাসান মাহমুদ তখন টুর্নামেন্ট চলার মাঝপথেই ফিরে আসেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের পর এলপিএলে যোগ দিয়েছিলেন এই তরুণ পেসার। কিন্তু বাংলাদেশের পেস আক্রমণ চোটে দুর্বল হয়ে পড়ায় টুর্নামেন্টের মাঝপথেই শ্রীলঙ্কা ছাড়েন তিনি। ফিরে আসেন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিতে।

হাসানের ফিরে আসাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ৫৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন। ম্যাচসেরার পুরস্কারও তার হাতেই ওঠে। ব্যক্তিগত ত্যাগকে এভাবেই অন্যতম স্মরণীয় পারফরম্যান্সে রূপ দিয়েছেন হাসান।

পরিবারের কথা ভুলে বা অর্থ চিন্তা বাদ দিয়ে ইবাদত, তাসকিন ও হাসান মাহমুদ ফিরেছিলেন জাতীয় দলে। তাই ডারউইনে আজ সেই দল যখন অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে তখন তাদের সেই ত্যাগগুলোও হয়ে যায় ইতিহাসের অংশ।



বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টহাসান মাহমুদটাইগারদের অস্ট্রেলিয়া জয়তাসকিন আহমেদইবাদত হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ