মধ্যাহ্ন
ভোজের বিরতি এবং তারপর ঝড় আর
বৃষ্টি। তারপর খেলাই আর হলো
না ওয়ান্ডারার্সে। ভেসে গেল
তৃতীয় দিনের দুটো সেশন। দিনের
খেলা শেষে তাসকিন বললেন,
এখনো
টিকে আছে জয়ের সম্ভাবনা,
'বৃষ্টি
তো আসলে নিয়ন্ত্রণে নেই। তবে
যে জিনিসটা হতো,
আমরা
যে ছন্দটা পেয়েছিলাম,
ওই
সময়টায় দ্রুত ওদের অলআউট হয়ে
যাওয়ার একটা সুযোগ ছিল। আমরা
এখনো খেলায় আছি। আল্লাহর রহমতে
মনে হয় ভালো পজিশনেই আছি।
কালকের আবহাওয়ার পূর্বাভাস
যেটা আছে,
ওটা
তো আমাদের নিয়ন্ত্রণে নেই।
কিন্তু দিনের শুরুটা যদি আমরা
ভালো করতে পারি,
তাড়াতাড়ি
ওদের বাকি উইকেট...