১০ ওভারে কোনঠাসা জিম্বাবুয়ে, তাসকিনেরই তিন উইকেট

সংগৃহীত ছবি
প্রথম ওভারেই উইকেট নিয়ে শুরু করেন। এর পর পঞ্চম ওভারেও সফলতা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংসে শুরুতেই কোনঠাসা করেছেন তাসকিন আহমেদ। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন দুজনকেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেছেন তাসকিন।
শুরুর ওই দুটি উইকেট ছাড়াও ষষ্ঠ ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ১৬ রান করা তাফাদজাওয়া সিগাকেও ফেরান তাসকিন। এই পেসারের গতির তোপে ১০ ওভার শেষে মাত্র ৩৩ রানে ৩ উইকেট নেই জিম্বাবুয়ের।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ইনজুরির কারণে একাদশে নেই লিটন দাস। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান। একাদশে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
সৌম্য সরকার, তানজিদ হাসান , নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক) , মোসাদ্দেক হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান (উইকেটকিপার) ,রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান



