তাসকিনের জোড়া আঘাতের পর খেলা থামাল বৃষ্টি
ক্রীড়া ডেস্ক

ছবি: মোশারফ ভুবন
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন মানার্স লাবুশানে এবং জাভিয়ের বার্টলেট। সপ্তম উইকেটে দুজনে গড়েছিলেন ১১৫ বলে ১০৩ রাসের জুটি। অবশেষে তাসকিন আহমেদের জোড়া উইকেটে অজিদের এই লড়াই থামল।
তাসকিনের করা ৪১তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান ৪৮ বলে ৫২ রান করা বার্টলেট। তাঁর বলে বোল্ড হয়ে গেছেন বার্টলেট। উইকেটে এসে টিকতে পারেননি অ্যাডাম জাম্পাও। তাসকিনের পরের বলেই বোল্ড হয়ে যান।
শুরুর বিপর্যয় কাটিয়ে অস্ট্রেলিয়া ৪২ ওভার শেষে ৮ উইকেটে ১৮৭ রান তুলতে পেরেছে। এরপরই মিরপুরে নেমেছে বৃষ্টি। খেলা বন্ধ হয়ে গেছে। মানার্স লাবুশেন ৮৫ বলে ৫৫ রানে অপরাজিত আছেন।






