Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজের জন্য এলপিএল থেকে নাম প্রত্যাহার তাসকিনের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৪৬
অস্ট্রেলিয়া সিরিজের জন্য এলপিএল থেকে নাম প্রত্যাহার তাসকিনের

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। লঙ্কান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে জাফনা কিংসের হয়ে খেলার কথা ছিল তার। তবে জিম্বাবুয়ে সফর শেষে ঢাকায় ফিরে বুধবার সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান এই ডানহাতি পেসার।

বাংলাদেশ দল আগামী আগস্ট মাসে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে। ২০০৩ সালের পর এই প্রথম অজিদের মাটিতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আর এই মেগা সিরিজের প্রস্তুতিতেই কোনোরকম ঝুঁকি নিতে নারাজ তাসকিন।

আরও পড়ুন

মেসির সতীর্থ হলেন কাসেমিরো, তদন্তের মুখে মায়ামি

২৩ জুলাই ২০২৬

এলপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আগে থেকেই অনাপত্তিপত্র নিয়েছিলেন তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তার বিশ্রাম নেওয়ার কথা থাকলেও মোস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ায় তাকে স্কোয়াডে রেখে দেওয়া হয়।

এলপিএল থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে তাসকিন বলেন, ‘হ্যাঁ, আমি এলপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি। এটি মূলত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই। আমরা জিম্বাবুয়েতে পরপর ছয়টি ম্যাচ খেলেছি, সেখানে (এলপিএলে) হয়তো চারটা ম্যাচ পেতাম। সেখান থেকে ফিরে এসে হুট করে অস্ট্রেলিয়া গেলে টেস্টের প্রস্তুতি ব্যাহত হতো। সামান্য আর্থিক ক্ষতি হলেও আমি ভেবেছি ঠিক আছে। কারণ অস্ট্রেলিয়া সিরিজ তো আর বারবার আসে না। জেনেশুনেই এনওসি পাওয়ার পরও আমি এলপিএল থেকে সরে দাঁড়ালাম।’

আরও পড়ুন

ষড়যন্ত্র ও মিথ্যা প্রতিহত করার আহবান এএফএ সভাপতির

২৩ জুলাই ২০২৬

তাসকিন নিজের নাম প্রত্যাহার করে নিলেও বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে তরুণ পেসার নাহিদ রানার ইনজুরি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় সাইড স্ট্রেইনে চোট পান নাহিদ। স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করছে তার অস্ট্রেলিয়া সফর। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সব ঠিক থাকলে তিন সপ্তাহের মধ্যে ফিট হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দৌড়ে লড়াইয়ে থাকবেন তিনি।

উল্লেখ্য, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইন এবং ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

তাসকিন আহমেদবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজএলপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও