রাজনৈতিক কারণে দুই বছরের
বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। মাঝেমধ্যে তাকে জাতীয় দলে ফেরানোর কথা
উঠলেও সেটা আর এগোয়নি। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে
খেলার ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম ‘রেভস্পোর্টস’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান কথা বলেছেন বাংলাদেশের
ক্রিকেট এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
প্রশ্ন: আপনি এবং আপনার
পরিবার কি বাংলাদেশ মিস করেন? অদূর ভবিষ্যতে দেশে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি?
সাকিব আল হাসান: হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই ব...