Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মিরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা রাজনৈতিক সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৪:৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা রাজনৈতিক সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন তিনি। শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গলে গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার সময় ভারতীয় গণমাধ্যম ‘রেভস্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মিরাজ। সাক্ষাৎকারটির চুম্বক অংশ তুলে ধরা হলো।

প্রশ্ন: ভারতের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজ নিয়ে আপনারা কতটা রোমাঞ্চিত?

মিরাজ: আমরা সিরিজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। ভারত যদি বাংলাদেশ সফরে আসে, তবে তা আমাদের দেশের জন্য একটি দারুণ উপলক্ষ হবে। কারণ অনেক দিন পর তাদের বিপক্ষে আমাদের খেলা হচ্ছে। ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল এবং আমরা সামনের চ্যালেঞ্জটা ভালোভাবেই জানি। ঘরের কন্ডিশনে ভালো খেলাতেই আমাদের মূল ফোকাস থাকবে এবং আমরা এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।

আরও পড়ুন

পরাজয়ের বেদনা ভুলে নিজের ক্লাবের ম্যাচ দেখলেন মেসি

২৬ জুলাই ২০২৬

প্রশ্ন: আপনার কি মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠানো উচিত ছিল?

মিরাজ: আমার মনে হয় এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার আর বলার কিছু নেই।

প্রশ্ন: কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা তো একটি বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হলো। এতে কি আপনারা হতাশ?

মিরাজ: প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের দলের অনেক তরুণ খেলোয়াড়ও সেই সুযোগটি চেয়েছিল। দুর্ভাগ্যবশত, রাজনৈতিক নানা বিষয়ের কারণে এটি ঘটেছে এবং বর্তমান পরিস্থিতি সবাই জানে।

আরও পড়ুন

জোড়া গোল করে তাসের উদযাপন নেইমারের

২৬ জুলাই ২০২৬

প্রশ্ন: আপনি কি ভারতে গিয়ে খেলতে ইচ্ছুক ছিলেন, যেহেতু সেখানে আপনার খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে?

মিরাজ: হ্যাঁ, সবাই ভারতে গিয়ে খেলতে চায়।

প্রশ্ন: ২০২২ সালে ভারতের বিপক্ষে আপনাদের সেই অবিস্মরণীয় জয়ের স্মৃতি কেমন মনে আছে, যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ও আপনার মধ্যকার ম্যাচ জেতানো জুটি ছিল?

মিরাজ: ওই মুহূর্তটি আমার জন্য ভীষণ বিশেষ ছিল। আমাদের দলের ছয় উইকেট পতনের পর আমি ও রিয়াদ ভাই গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েছিলাম। ওই সময়ে আমি খুব বেশি কিছু ভাবছিলাম না। আমার একমাত্র লক্ষ্য ছিল পজিটিভ থাকা, পরিস্থিতি অনুযায়ী খেলা এবং প্রতি বল ধরে খেলা। আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং ম্যাচটি দারুণ এক স্মৃতিতে পরিণত হয়েছিল। ওই মুহূর্ত আমি কখনো ভুলব না।

আরও পড়ুন

আল নাসরে রোনালদোর প্রভাব আরও বাড়ছে

২৬ জুলাই ২০২৬

প্রশ্ন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব নেওয়াকে আপনি কীভাবে দেখছেন? 

মিরাজ: তামিম ভাই দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করে আসছেন। বোর্ডকে নেতৃত্ব দিতে এটি তার জন্য একটি দারুণ সুযোগ বলে আমি মনে করি। আমার প্রত্যাশা, তিনি আরও শক্তিশালী দল গঠনে ভূমিকা রাখবেন, দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন করবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তিনি কী করেন, সেটি দেখার অপেক্ষায় আছি।

প্রশ্ন: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা কেমন হচ্ছে?

মিরাজ: হ্যাঁ, এখানে এটি আমার প্রথম অভিজ্ঞতা এবং বেশ ভালো কাটছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আমি বহুবার শ্রীলঙ্কায় এসেছি, কিন্তু এর আগে কখনো এলপিএলে খেলা হয়নি। এটি আমার প্রথম মৌসুম এবং আমি খেলাটি দারুণ উপভোগ করছি।

প্রশ্ন: অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজ জয়সহ আপনার নেতৃত্বে বাংলাদেশ দল বেশ ভালো ছন্দে রয়েছে। এ বিষয়ে কী বলবেন?

মিরাজ: এটি আমার এবং পুরো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। গত কয়েকটি সিরিজে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি এবং খেলোয়াড়েরা সত্যিই দারুণ পারফর্ম করেছে। চাপের মুহূর্তগুলো আমরা দারুণভাবে সামলে নিয়েছি। আমাদের প্রতিদিন উন্নতি করতে হবে এবং বিভিন্ন কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে।

মেহেদী হাসান মিরাজটি-টোয়েন্টি বিশ্বকাপএলপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও