Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আল নাসরে রোনালদোর প্রভাব আরও বাড়ছে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৩:১১
শেয়ার করুন:
আল নাসরে রোনালদোর প্রভাব আরও বাড়ছে

আল-নাসর ক্লাবে নিজের প্রভাব কাজে লাগিয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ক্লাবের ট্রান্সফার বা দলবদলের ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ বাতিলের দাবি তুলেছেন। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্বদেশী মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর জন্য নিজে উদ্যোগী হয়েছেন পর্তুগিজ যুবরাজ।

‘গোল ডট কম’-এর প্রতিবেদন অনুযায়ী, আল-নাসরের ভবিষ্যৎ প্রকল্প সঠিক পথে রাখতে এবং আগামী মৌসুমের পুনর্গঠন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ক্লাব ব্যবস্থাপনায় নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছেন রোনালদো। তার মূল দাবি হলো—ক্লাবের দলবদল প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক হস্তক্ষেপ চলবে না। স্পোর্টিং ডিরেক্টর সিমেউ ও নির্বাহী ডিরেক্টর সেমেদুর জুটিকে ট্রান্সফারের বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা ও নিরঙ্কুশ ক্ষমতা দিতে হবে।

আরও পড়ুন

পরাজয়ের বেদনা ভুলে নিজের ক্লাবের ম্যাচ দেখলেন মেসি

২৬ জুলাই ২০২৬

কোনো ধরনের অভ্যন্তরীণ বাধা ছাড়াই কেবল টেকনিক্যাল বা কৌশলগত মানদণ্ডের ভিত্তিতে খেলোয়াড় কেনাবেচা নিশ্চিত করতেই এই কড়াকড়ি সিআরসেভেনের। এদিকে আল-নাসর ভক্তদের জন্য বড় খবর হলো, ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজকে দলে টানার জন্য জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে ক্লাবটি। ব্রুনোর আর্থিক চাহিদা ও দলবদলের প্রাথমিক অবস্থা জানতে অফিশিয়াল যোগাযোগের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি ক্লাবটির কর্তারা।

ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর চুক্তি নবায়ন নিয়ে আলোচনা আটকে থাকায় সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছেন রোনালদো। সৌদি প্রো লিগ প্রকল্পের ভবিষ্যৎ বুঝিয়ে নিজ দেশের সতীর্থকে আল-নাসরে আসার জন্য তিনি নাকি নিজেই রাজি করাচ্ছেন। এই হাই-প্রোফাইল চুক্তিটি সফল হলে তা আল-নাসরের পারফরম্যান্সের আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিশ্চিয়ানো রোনালদোআল নাসরপর্তুগালসৌদি প্রো লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা