Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

হাসানে আশা ব্যাটিংয়ে আশঙ্কা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:০৮
হাসানে আশা ব্যাটিংয়ে আশঙ্কা

পেস বোলার হাসান মাহমুদ

ডারউইনে পেস বোলার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ মিলে যতটা আশা জাগাচ্ছেন, ঠিক ততটাই শঙ্কা জাগাচ্ছেন টপঅর্ডার ব্যাটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসেও শুরুতেই বিদায় নিয়েছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ একাদশের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেটে ১৯ রান। ৬ রান করে আউট হয়েছেন সাদমান ইসলাম, একই রানে আউট মুমিনুল হকও। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া একাদশ অলআউট হয়েছে ৩৫৫ রানে, ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ আর ২ উইকেট করে নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

নাহিদ রানা গতির ঝড়ে প্রতিপক্ষকে যতটা আতঙ্কে রাখেন, টেস্টে হাসান মাহমুদ ঠিক ততটাই তটস্থ রাখেন নিয়ন্ত্রিত বোলিংয়ে। এক লাইনে টানা বল করে যাওয়া, নিয়ন্ত্রিত সুইং, ভেতরে ঢোকা ডেলিভারি; সব মিলিয়ে পার্টনারশিপ বোলিংয়ের জন্য হাসান মাহমুদ একপ্রান্তে নিশ্চিত নির্ভরতা। জুলাইয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডে, সেখানে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে লঙ্কা প্রিমিয়ার লিগে তিনটি টি-২০ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় পা রেখেছেন হাসান। লাল-সাদা-লাল, বলের তারতম্য হলেও হাসানের উইকেট তুলে নেওয়ার অভ্যাসে ছেদ পড়েনি। সবশেষ টি-২০ ম্যাচে উইকেট না পেলেও অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন ৪ উইকেট। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের প্রথম চার ব্যাটারের তিনজনই হাসানের শিকার। টেস্ট খেলা স্যাম কনস্টাসের উইকেটটা নিয়েছেন হাসানই, অমিত হাসানের ক্যাচে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা আরেক ব্যাটার জশ ফিলিপে ও আরেক টেস্ট ব্যাটার কার্টিস প্যাটারসনকেও আউট করেছেন হাসান। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যখনই কোনো জুটি বড় হচ্ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের; হাসান তখনই সাফল্য এনে দিয়েছেন। ১ রানেই ২ উইকেট চলে যাওয়ার পর ৫০ রানের জুটি হয় কার্টিস ও ফিলিপের মাঝে, ইনিংসের ১৩.২ ওভারে ফিলিপকে আউট করেন হাসান। এরপর কার্টিসের সঙ্গে সেঞ্চুরি করা টিজু ওয়েইলির জুটিটা বড় হওয়ার সময়ও ৫৩ রান করা কার্টিসকে বোল্ড করেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। লেজটাও ছেঁটেছেন কোরি রোচ্চলিকে আউট করে।

তাসকিন দ্বিতীয় দিনের খেলায় নিয়েছেন ১ উইকেট, হান্নো জ্যাকবসকে করেছেন বোল্ড। ২ উইকেট মিরাজের আর একটি করে উইকেট এবাদত হোসেন ও খালেদ আহমেদের।

পেস বোলারহাসান মাহমুদতাসকিন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের