Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

  • কোনো দলের একক কৃতিত্ব নয়: বিএনপি
  • বিএনপির আন্দোলন দাবি করা বাস্তবতাবিবর্জিত: জামায়াত
  • বিএনপি ইতিহাস বিকৃত করছে: এনসিপি
আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০
জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

গ্রাফিকস: আগামীর সময়

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দুই বছর পর আবারও সামনে এসেছে আন্দোলনের ইতিহাস। নতুন করে শুরু হয়েছে কৃতিত্বের আলোচনা। কে কতটা ভূমিকা রেখেছে— তা নিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক। ক্ষমতাসীন বিএনপি বলছে, এটি ছিল দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত পরিণতি এবং কোনো একক দলের কৃতিত্ব নয়।

অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করছে, বিএনপি নিজেদের ভূমিকাকে বাস্তবতার চেয়ে বড় করে তুলে ধরছে। একই সঙ্গে ছাত্রদের নেতৃত্ব এবং অন্যান্য রাজনৈতিক শক্তির অবদান আড়াল করার চেষ্টা হচ্ছে বলেও দাবি তাদের। ফলে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে দ্বান্দ্বিক অবস্থানে রয়েছে প্রধান রাজনৈতিক শক্তিগুলো।

চব্বিশের জুলাই-আগস্ট গণআন্দোলনের কৃতিত্ব বিএনপি যেমন এককভাবে নিতে চায় না, তেমনি ক্ষমতাসীন দলটি মনে করে— এই কৃতিত্ব কোনো একক দলেরও নয়। বরং এ ধরনের আলোচনা ঐক্যকে বিনষ্ট করে। বিএনপি নেতাদের ভাষ্য, কেউ যদি মনে করে— জুলাই কোনো দলের একক কৃতিত্ব, তাহলে সেটি আসলে ঐক্যে ফাটল ধরানোর নামান্তর। বর্তমান বাস্তবতায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রেখে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর জোর দিচ্ছে বিএনপি। 

গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর গত ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। ক্ষমতাসীন দলটির ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান একদিনে হঠাৎ করে আকাশ থেকে পড়েনি; এটি তাদের ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রামেরই একটি চূড়ান্ত পরিণতি। তবে কৌশলগত কারণে জুলাই গণআন্দোলনে সামনের সারিতে থাকেনি বিএনপি। শুরু থেকেই দলটির অবস্থান ছিল, জুলাই গণআন্দোলনকে তারা কোনো রাজনৈতিক রঙ দেবে না। দলীয় এ অবস্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকে কীভাবে আরও বেগবান করা এবং চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়, সেজন্য বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফ্রন্টলাইনে না থেকে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন আন্দোলনে। আর আন্দোলন যত বেশি সামনে এগিয়েছে, আগস্টের দিকে যখন যাচ্ছিল— তখন আন্দোলনকে নানাভাবে ছড়িয়ে দেওয়ার জন্য নেপথ্যে থেকে কাজ করেছে বিএনপি। বিশেষ করে, দলটির প্রধান তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল মাঠে ছিল। তারা একটি নেটওয়ার্ক তৈরি করে আন্দোলনে কাজ করেছে। আর সেই নেটওয়ার্কের নেতৃত্বে ছিলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী) তারেক রহমান। জুলাইয়ের শেষ সপ্তাহে এবং ৫ আগস্ট পর্যন্ত নেতাকর্মীরা কীভাবে কাজ করবেন, সেই নির্দেশনা সরাসরি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কাছ থেকে আসত। আন্দোলন বেগবান করতে সেই সময়টাতে তারেক রহমান নিজেও একাধিক ভিডিওবার্তার মাধ্যমে নির্দেশনা দেন।

সরকার পতনের ঠিক আগের দিন ৪ আগস্ট এক ভিডিওবার্তায় তারেক রহমান বলেছেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে খুনি হাসিনা গণহত্যা চালাচ্ছেন। দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন ছাত্রদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসতে এবং প্রতিরোধ গড়ে তুলতে। একই সঙ্গে সেনাবাহিনীকে জনগণের কাতারে থেকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপি নেতাদের ভাষ্য, আন্দোলনের প্রস্তুতি ও আন্দোলনকে বেগবান করা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের সঙ্গে তারেক রহমানের একাধিকবার ভিডিও সংলাপ হয়েছে। ওই সময় ছাত্রনেতাদের সঙ্গে ছাত্রদলেরও সার্বক্ষণিক যোগাযোগ ছিল। তারা সমন্বয় করেই তখন কর্মসূচি ঘোষণা করতেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই লন্ডন থেকে পৃথক বিজয়বার্তা ও ভিডিওবার্তায় দেশবাসীকে শান্ত থাকার, প্রতিশোধপরায়ণ না হওয়ার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। হাসিনার পতনের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াতেও সর্বোচ্চ সহযোগিতা করেছে বিএনপি। তখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানিয়েছে দলটি। পাশাপাশি গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও শুরু থেকেই সর্বাত্মক সহযোগিতা করেছে বলে দাবি বিএনপির।

হাসিনার পতনের পর ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে জুলাই আন্দোলনে দল ও অঙ্গসংগঠনের কতজন শহীদ হয়েছেন, সেই পরিসংখ্যান তুলে ধরে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন জানিয়েছেন, জুলাই-আগস্টের গণহত্যায় সারা দেশে শহীদ ৮৭৫ জনের মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দেশ জুড়ে শহীদ হওয়া বিভিন্ন শ্রেণি-পেশা-রাজনীতির মানুষের মধ্যে একটি বড় অংশ বিএনপি নেতাকর্মী হওয়া তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামেরই প্রতিফলন।

তিনি আরও বলেছেন, ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বিএনপির ১ হাজার ৫৫১ জন শহীদ হয়েছেন। গুম হয়েছেন ৪২৩ জন। আর সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে এ সময় গুমের সংখ্যা প্রায় ৭০০। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখ মামলায় আসামি ৬০ লাখ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে আগামীর সময়কে বললেন, ‘আন্দোলনরত যত রাজনৈতিক দল ছিল, কমবেশি সবারই ভূমিকা ছিল জুলাই-আগস্টের গণআন্দোলনে। কিন্তু এখন দেখি, কেউ কেউ দাবি করেন— এটি তাদেরই সৃষ্টি, তারাই করেছে— অর্থাৎ এককভাবে কৃতিত্ব নিচ্ছেন। তাহলে ১৬ বছর ধরে কি বিএনপি ঘাস কেটেছে? আমাদের অসংখ্য নেতাকর্মী বারবার জেলে গেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন, মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েছেন। তারপরও বিএনপি কখনো এককভাবে এর কৃতিত্ব দাবি করেনি। বিএনপি বরাবরই বলেছে, জুলাই গণঅভ্যুত্থান সম্মিলিত প্রচেষ্টার ফল।’

ভূমিকা বড় করে দেখাচ্ছে বিএনপি: জুলাইয়ের কৃতিত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনায় থাকা বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির অবদানকে বাস্তবতার চেয়ে বড় করে তুলে ধরার চেষ্টা চলছে। একই সঙ্গে ছাত্রদের নেতৃত্ব এবং অন্যান্য রাজনৈতিক শক্তির ভূমিকা আড়াল করার প্রবণতাও দেখা যাচ্ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, আন্দোলনের রাজনৈতিক সুফল সবচেয়ে বেশি পেয়েছে বিএনপি। কিন্তু ক্ষমতায় আসার পর দলটি জুলাই গণঅভ্যুত্থানের মূল অঙ্গীকার— রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার, গণভোটের রায় কার্যকর এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলো অগ্রাধিকার না দিয়ে প্রচলিত রাজনৈতিক ধারাতেই এগোচ্ছে। এর পাশাপাশি আন্দোলনের ইতিহাস নিয়েও নতুন করে রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা চলছে বলে তাদের দাবি। সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক একটি প্রামাণ্যচিত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘এক দফা’র ঘোষক হিসেবে উপস্থাপন এবং বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যে ছাত্র আন্দোলনকে ‘মাত্র ৩৬ দিনের আন্দোলন’ হিসেবে বর্ণনা করার বিষয়টিকে কেন্দ্র করেই বিতর্কটি আরও জোরালো হয়েছে।

জামায়াত ও এনসিপি নেতাদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের আন্দোলন ছিল না। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পরবর্তী সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলন বিস্তৃত হওয়ার পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পুরো আন্দোলনের কৃতিত্ব কোনো একটি দলের নামে প্রতিষ্ঠা করার সুযোগ নেই।

জামায়াত নেতাদের ভাষ্য, বিএনপিও ১৭ বছরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে এবং আন্দোলনে তাদেরও অবদান রয়েছে। কিন্তু সেই অবদানের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপি বা তারেক রহমানের নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে মেলে না।

এনসিপিও একই ধরনের অভিযোগ করছে। দলটির যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার বললেন, ‘বিএনপি স্পষ্ট ইতিহাস বিকৃতি করেছে। এক দফার ঘোষক কখনোই তারেক রহমান নন। এটি অনাকাঙ্ক্ষিত। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করায় তাদের গ্রহণযোগ্যতা কমিয়ে দিতেই ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।’

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের মতে, ‘কেউ কেউ আন্দোলনকে ৩৬ দিনের মধ্যে সীমাবদ্ধ করে দেখায়। কিন্তু ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ ধারাবাহিক সংগ্রামের অভিজ্ঞতা থেকেই জুলাই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছে।’

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, শুধু আন্দোলনের ইতিহাস নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও জুলাইয়ের অঙ্গীকার থেকে সরে এসেছে সরকার। তার ভাষ্য, ‘গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়নের বদলে মৌখিক প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে। জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’

একই ধরনের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বললেন, ‘জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। কিন্তু এখন সেই অঙ্গীকার থেকে তারা সরে এসেছে। গণভোটের গণরায় অনুযায়ী রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া জুলাইয়ের লক্ষ্য পূরণ সম্ভব নয়।’

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের ভাষ্য, ‘জুলাই-আগস্টের পর বিচার, সংস্কার ও নির্বাচন— এই তিনটি বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। নির্বাচন সম্পন্ন হলেও বিচার ও সংস্কারের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। সরকার আদৌ জুলাইয়ের চেতনা ধারণ করছে কি না— সেটিও এখন প্রশ্নের দাবি রাখে।’

 

জুলাই কৃতিত্ববিএনপিজামায়াতে ইসলামীজাতীয় নাগরিক পার্টিএনসিপি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    হাম আতঙ্কে জনশূন্য রুমার লেংটংপাড়া

    হাম আতঙ্কে জনশূন্য রুমার লেংটংপাড়া

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    advertiseadvertise