Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

সিডনিতে শাবনূরের বারবিকিউ পার্টিতে তাসকিন

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১
শেয়ার করুন:
সিডনিতে শাবনূরের বারবিকিউ পার্টিতে তাসকিন

শাবনূর ও তাসকিন

সম্প্রতি অস্ট্রেলিয়ায় গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। সিডনিতে অবস্থানকালে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সঙ্গে দেখা হয়েছে তার। শুধু দেখা নয়, শাবনূরের পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতেও সময় কাটিয়েছেন এই ক্রিকেটার। সেই আড্ডার মুহূর্ত সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন দুজনই।

এক ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল। তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

আরও পড়ুন

এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

০৫ সেপ্টেম্বর ২০২৬

শাবনূরের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতাও সামাজিকমাধ্যমে জানিয়েছেন তাসকিন। অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সন্ধ্যাটা ছিল দারুণ সুন্দর, আর ছিল বারবিকিউয়ের রাত। আমাদের আপ্যায়ন করার জন্য শাবনূর আপু ও তার পরিবারের প্রতি অনেক ধন্যবাদ।’

বাংলাদেশি চলচ্চিত্রের দর্শকদের কাছে শাবনূর নব্বই দশক ও দুই হাজার দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা। ১৯৯৩ সালে চলচ্চিত্রে অভিষেকের পর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিশেষ করে সালমান শাহ, রিয়াজ, ফেরদৌসসহ শীর্ষ অভিনেতাদের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

আরও পড়ুন

বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন বাদশাহর সাবেক স্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটি ঢালিউডের ইতিহাসে অন্যতম আলোচিত জুটি হিসেবে বিবেচিত হয়। ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘বিক্ষোভ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এ অভিনেত্রী।

বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে ফিরলেও, বেশিরভাগ ক্ষেত্রে সামাজিকমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন, পরিবার ও কাজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার সেই সামাজিকমাধ্যমের পোস্টের সূত্রেই সামনে এলো বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখ তাসকিন আহমেদের সঙ্গে তার এই পারিবারিক আড্ডার খবর।


শাবনূরতাসকিন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের