মুহূর্তেই ‘ভাইরাল’ তাসকিনের অদ্ভুত উদযাপন

সংগৃহীত ছবি
উইকেট পাওয়ার পর এরকম উদযাপন আগে কখনোই করেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের এই উদযাপন সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দিনের ২২তম ওভারে গ্রিনকে ফেরান তাসকিন। ১৩ বলে ১৩ রান করা গ্রিন তাসকিনের বল ফ্লিক করেছিলেন। মিড উইকেটে উড়ে আসা সেই বল দারুণভাবেই লুফে নেন মুশফিক।
গ্রিনকে ফেরানোর পর নাচার ভঙ্গিতে উদযাপন শুরু করেন তাসকিন। জিহ্বা বের করে ও আঙ্গুল উঁচিয়ে করা এই মজার উদযাপনে বেশ আনন্দ পেয়েছেন মাঠে থাকা সতীর্থরা। ঠিক কী কারণে তার এমন বিশেষ উদযাপন, সেটা অবশ্য জানা যায়নি।
তবে তাসকিনের এমন উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছেন, গ্রিনকে উদ্দেশ্য করেই এমন উদযাপন করেছেন তাসকিন।
শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৫৫ রানে দুই উইকেট নিয়েছেন তাসকিন। হাসান মাহমুদের রেকর্ড গড়া ৬ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৯৮ রানে।




