Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ডি থ্রি নিলাম

নিলামে শরিফুল-তাসকিনের বাজিমাত, দল পাননি নাসির

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৩:১১
নিলামে শরিফুল-তাসকিনের বাজিমাত, দল পাননি নাসির

নিলাম হচ্ছে কিন্তু সবসময়ের মতো টাকার ছড়াছড়ি নেই। তবুও সবার আগ্রহ এবং টুর্নামেন্টকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আবহ দিতেই ডি থ্রি ট্রফির নিলাম আয়োজন করেছে বিসিবি। এই নিলাম হয়েছে পয়েন্টে। কার কত বেশি পয়েন্ট উঠছে তা নিয়েই হয়েছে রোমাঞ্চ, উত্তেজনা কিংবা দর কষাকষি। সবচেয়ে বেশি কাড়াকাড়ি হয়েছে শরিফুল ইসলামকে নিয়ে।

তাসকিন আহমেদ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্তরা ছিলেন চাহিদার শীর্ষে। আবার দল না পাওয়াদের মাঝেও বড় নাম ছিল, যেমন নাসির হোসেন কোন দলই পাননি। এর মানে জাতীয় ক্রিকেট লিগ ছাড়া বিসিবির আর কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলার সুযোগ নেই নাসিরের।

বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুলকে নিতে সিটিজেনস ব্যাংকের খরচ হয়েছে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট। ডি থ্রি টুর্নামেন্টের ইতিহাসে তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার। দুইয়ে আছেন শরিফুলের পেস ইউনিটের সতীর্থ তাসকিন আহমেদ। ২ কোটি ১০ লাখ পয়েন্টে ডানহাতি পেসারকে নিয়েছে ওয়ালটন। তালিকার তিনে রয়েছেন সাম্প্রতিক সময়ে সবচেয়ে ছন্দে থাকা ব্যাটার তানজিদ হাসান তামিম। ২ কোটি পয়েন্টে বাঁহাতি ওপেনারকে নিয়েছে ফরচুন।

১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দল পেয়েছেন সাইফ হাসান। ডানহাতি ওপেনার খেলবেন সেভেন রিংস সিমেন্টের জার্সিতে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে খেলবেন ফরচুনে। পেসার হাসান মাহমুদও চড়া দাম পেয়েছেন। ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে খেলবেন এইস ব্লুস্টারে। তুলনামুলক কম দাম পেয়েছেন নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে যাওয়া মোস্তাফিজ ডি থ্রিতে খেলবেন সেভেন রিংস সিমেন্টে। ৭০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে তারা। একই দামে ব্লুস্টারে খেলবেন নাহিদ। ১ কোটি ৮০ লাখ পয়েন্টে সিটিজেনস ব্যাংকে খেলবেন।

পয়েন্ট ভিত্তিক নিলামে প্রতিটি দলের জন্য ১০ কোটি পয়েন্ট বরাদ্দ আছে। সেই সীমার মধ্যে থেকেই দলগুলোকে খেলোয়াড় বেছে নিতে হবে। এক জন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ পয়েন্টের বাঁধা ধরা নিয়ম নেই।

নিলামে ‘এ’ শ্রেণীর খেলোয়াড়দের ভিত্তি পয়েন্ট রাখা হয়েছে ৪০ লাখ, ‘বি’ শ্রেণির ৩০ লাখ, ‘সি’ শ্রেণির ২০ লাখ, ‘ডি’ শ্রেণির ১০ লাখ ও ‘ই’ শ্রেণির ৫ লাখ। এই নিলামের সঙ্গে ক্রিকেটারদের অর্থপ্রাপ্তির কোনো সম্পর্ক নেই। এখানে শুধু দলগুলো খেলোয়াড় বাছাই করবে। ক্রিকেটাররা পাবেন বিসিবি ঘোষিত অঙ্কের ম্যাচ ফি। চার দিনের ম্যাচের ফি ১ লাখ ৫০ হাজার টাকা, ৫০ ওভারের ম্যাচের ম্যাচ ফি ১ লাখ টাকা ও টি–টুয়েন্টির ৮০ হাজার টাকা।

বিসিবির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ডি-থ্রি ট্রফির টি-টুয়েন্টি সংস্করণ শুরু হবে ২০২৬ সালের ১৫ ডিসেম্বর বরিশালে। ২১ ডিসেম্বর দ্বিতীয় পর্ব হবে মিরপুরে। প্লে অফ ও ফাইনালও হবে বরিশালে। ২০২৭ সালের জানুয়ারিতে চার দিনের প্রতিযোগিতা এবং মে মাসে ৫০ ওভারের সংস্করণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

 

ডি-থ্রি ট্রফির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আগে আলাদাভাবে আয়োজিত তিনটি প্রতিযোগিতা এখন একই কাঠামোর অধীনে আসছে। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) টি-টুয়েন্টি সংস্করণ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের ও এক দিনের ম্যাচের প্রতিযোগিতা এই নতুন কাঠামোর অন্তর্ভুক্ত হচ্ছে। তবে এনসিএলের নিয়মিত চার দিনের প্রতিযোগিতা আগের মতো আলাদা থাকবে।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, তিন সংস্করণে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে টি-টুয়েন্টিতে ১৯টি, এক দিনের ক্রিকেটে ১৬টি এবং চার দিনের ক্রিকেটে সাতটি ম্যাচ রয়েছে।

নিলাম শেষে ৬ দলের চূড়ান্ত স্কোয়াড:

ফরচুন গ্রুপ: তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান এবং ইসলামুল আহসান আবির।

ওয়ালটন: মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি এবং রাকিব হাওলাদার।

এইস ব্লু স্টার: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক এবং শাহাদাত রহমান সম্রাট।

সেভেন রিংস সিমেন্ট: মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক এবং আব্দুল্লাহ আল মুমিন।

একমি গ্রুপ: মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি এবং অনিক সরকার।

সিটিজেনস ব্যাংক: নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন এবং হুমায়ন আহমেদ।

ডি থ্রিবিসিবিঘরোয়া ক্রিকেটশরিফুল ইসলামতাসকিন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি