জোহানেসবার্গ টেস্ট
এখনো ম্যাচে আছে বাংলাদেশ
- বললেন তাসকিন

সংগৃহীত ছবি
মধ্যাহ্ন ভোজের বিরতি এবং তারপর ঝড় আর বৃষ্টি। তারপর খেলাই আর হলো না ওয়ান্ডারার্সে। ভেসে গেল তৃতীয় দিনের দুটো সেশন। দিনের খেলা শেষে তাসকিন বললেন, এখনো টিকে আছে জয়ের সম্ভাবনা, 'বৃষ্টি তো আসলে নিয়ন্ত্রণে নেই। তবে যে জিনিসটা হতো, আমরা যে ছন্দটা পেয়েছিলাম, ওই সময়টায় দ্রুত ওদের অলআউট হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। আমরা এখনো খেলায় আছি। আল্লাহর রহমতে মনে হয় ভালো পজিশনেই আছি। কালকের আবহাওয়ার পূর্বাভাস যেটা আছে, ওটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু দিনের শুরুটা যদি আমরা ভালো করতে পারি, তাড়াতাড়ি ওদের বাকি উইকেটগুলো নিতে পারি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু দেয়- টেস্ট ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।'”
বল বদলের প্রায় সঙ্গে সঙ্গেই উইকেট প্রাপ্তির কারণ হিসেবে তাসকিন বলেছেন, 'পুরনো বলটা একদম নরম হয়ে যাওয়ার পর ব্যাটে খুব সহজে আসছিল। যখনই নতুন বলটা আমরা হাতে পাই, সবার মাথায় একটাই চিন্তা ছিল যে যেভাবে হোক একটা ব্রেকথ্রু বের করা প্রয়োজন। একটা উইকেট যাওয়ার পর ধাপ ধাপ আরও দুটি গেল। টেস্ট ক্রিকেটটা এমনই, পার্টনারশিপ ভাঙলে যেকোনো মুহূর্তে ধস নামে। আমরা সেটাই চেয়েছিলাম এবং করতে পেরেছি।', বলটা এখনো প্রায় নতুন, মাত্র ৭ ওভার বোলিং করা হয়েছে এই বল দিয়ে। চতুর্থ দিনের সকালে নতুন বলটা দিয়ে বাংলাদেশ কি পারবে দক্ষিণ আফ্রিকা আরও ১৪ রান যোগ করার আগেই ৩ উইকেট তুলে নিতে?



