ক্রিকেট খেলায় ভালো খেললে হাততালির অভাব হয় না। কিংবদন্তি থেকে শুরু করে সাধারণ দর্শক সবার মুখেই শোনা যায় জয়ধ্বনি। এর বিপরীতটা হলে সমালোচনার ঝড় বয়ে যায়। শুধু ক্রিকেট নয় অন্যান্য খেলায়ও ঠিক একই নিয়ম। কিন্তু ভালো-খারাপ পারফরম্যান্স ছাপিয়ে খেলোয়াড়দের যেই নীরব ত্যাগ সেটা তেমন বিবেচিত হয় না। আব্রাহাম লিংকনের ভাষায়, ‘লোকে তোমার সাফল্যের পেছনের ত্যাগটা দেখে না, তারা শুধু মুকুটটি দেখে।‘ এই ধরুন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সবাই পেস আক্রমণকে বাহবা দিতে ব্যস্ত। কিন্তু তারা যে ত্যাগ স্বীক...