Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

যে আর্জেন্টিনা শেষে খোলে জাদুর বাক্স

রাহেনুর ইসলাম
রাহেনুর ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:২০
যে আর্জেন্টিনা শেষে খোলে জাদুর বাক্স

সংগৃহীত ছবি

‘জাতীয় সংগীত বাজার পর থেকে পুরো দল আবেগী হয়ে পড়েছিল। এটি আর দশটি সাধারণ জয়ের মতো নয়। দেশে এমন অনেক মানুষ আছেন, যাদের চাকরি নেই, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে... সেসব মানুষের মুখে হাসি ফোটাতে পারা অসাধারণ’— ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর বলেছেন লিওনেল মেসি।

শুধু মেসি নন, এটি পুরো আর্জেন্টিনারই হৃদয়ের কথা। রাজনৈতিক বৈরিতা আর ফকল্যান্ড যুদ্ধের পর ইংল্যান্ডের সঙ্গে ফুটবল শুধুই একটা ম্যাচ হয়ে থাকে না। এজন্যই ম্যাচ শেষে লো সেলসো ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা ব্যানার নিয়ে নেমে পড়েন মাঠে। সেটি উঁচিয়ে ধরেন অন্যরাও। এই ব্যানারে হয়তো কোনো ইতিহাস বদলাবে না কিন্তু খেলার মাঠে একটি গোটা জাতির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছে ভালোভাবে।

ম্যাচটা কোনো যুদ্ধ ছিল না। ইতিহাসকে নতুন করে লেখার ব্যাপারও ছিল না। কিন্তু ম্যাচের আগে বলা লিওনেল স্কালোনির ‘শুধুই একটি ফুটবল ম্যাচ’— এই ‘শুধু’ শব্দটার মধ্যেই জড়িয়ে এক বিশাল পৃথিবী। কারণ আর্জেন্টিনায় ফুটবল কখনোই শুধু একটি খেলা হয়ে থাকেনি। এটি তাদের আত্মপরিচয়। আর্জেন্টিনায় এমন অনেক বাবা ও সন্তান আছেন, যাদের জীবনের সবচেয়ে আবেগময় কোলাকুলিটা হয় দলের কোনো একটি গোলের পর। সেই আবেগ আর হাল না ছাড়ার জেদে ইংল্যান্ডকে সেমিফাইনালের মতো মঞ্চে নাস্তানাবুদ করে ছাড়ল আর্জেন্টিনা। জিতল যেন ‘যুদ্ধ’ই।

প্রথম ১৫ মিনিট ছিল কুৎসিত বিশৃঙ্খল আর হাতাহাতি, যেখানে ফুটবলের ছিটেফোঁটাও নেই। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথাতেই হাতাহাতি! এরপর একে অন্যের সামান্য স্পর্শে তা চলতেই থাকে। স্পেন ও ফ্রান্সের অন্য সেমিফাইনালটির তুলনায় এটি ছিল একেবারে আলাদা এক ম্যাচ। খেলা একই কিন্তু খেলার ধরন আলাদা। রেফারি যতক্ষণ পর্যন্ত সুযোগ দিচ্ছিলেন, ততক্ষণ পর্যন্ত দুটি পদ্ধতিই বৈধ। আর এসবই ছিল ম্যাচের কৌশলের অংশ।

৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি মাঠের ডান দিকে পাঠান মেসিকে। ইংল্যান্ড কোচ টমাস টুখেল রক্ষণ আরও শক্ত করতে ফরোয়ার্ড তুলে ডিফেন্ডার নামাতে শুরু করেন একে একে। সেটি ছিল নিজের পায়ে কুড়াল মারার সিদ্ধান্ত। কেননা, সেই গোলের পর ম্যাচের শেষ পর্যন্ত ইংল্যান্ডের বল পজেশন মাত্র ১২ শতাংশ আর আর্জেন্টিনার ৮৮ শতাংশ!

মেসি জাদুর ঝাঁপি খুলতে থাকেন কখনো ভেতরে ঢুকে, কখনো বক্সের সামনে জায়গা তৈরি করে, তো কখনো চোখ জুড়ানো সব পাস দিয়ে। মেসির ড্রিবলই ছিল ৯টি, যা ক্রিস্তিয়ানো রোনালদোর গত চার বিশ্বকাপের সম্মিলিত ড্রিবলিংয়ের চেয়ে একটি বেশি! আর ইংল্যান্ডের সবাই মিলে আর্জেন্টিনার বিপক্ষে ড্রিবল করেছিল সাতটি। ইংল্যান্ডের বক্সে মেসির টাচ ছিল সাতটি, পুরো ইংল্যান্ড দলের টাচও সাতটি। সমান।

১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’ বা ‘ঈশ্বরের হাত’-এর মতো কিছু করতে পারেননি, তবে মেসির ঈশ্বরের পা ঠিকই দেখেছেন ইংলিশরা। ৮৫তম মিনিটে মেসির বাড়ানো পাসেই বক্সের বাইরে থেকে বুলেট শটে সমতা ফেরান এনসো ফের্নান্দেস। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসেই মাথা ছুঁইয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলের রুদ্ধশ্বাস জয় এনে দেন লাউতারো মার্তিনেস। ৭৫ মিনিটের পর এটি ছিল এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ১১তম গোল। অথচ ১৯৯০, ১৯৯৮, ২০০৬ আর ২০১৪ বিশ্বকাপের শেষদিকে গোল হজম করে হৃদয় ভেঙেছিল তাদের।

ম্যাক অালিস্টারের হেড ও আরেকটি শট পোস্টে না লাগলে ব্যবধান বাড়তে পারত আরও। তারপরও ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের করা সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ডে ভাগ বসাল আর্জেন্টিনা। কার্লোস বিলার্দোর পর আর্জেন্টিনার দ্বিতীয় কোচ হিসেবে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর গৌরব এখন লিওনেল স্কালোনির। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে বিলার্দোর অধীনে টানা দুবার ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। এখন ফাইনালেই চোখ স্কালোনির, ‘আমাদের দেশ আর দেশের মানুষের জন্য এটি অনেক বড় আনন্দের মুহূর্ত। আমরা শিরোপা জেতার জন্য লড়াই চালিয়ে যাব।’

ম্যাচের পর টিওয়াইসির সাংবাদিক মাতিয়াস পেলিচিওনি ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচে ম্যারাডোনার পরা জার্সির একটি রেপ্লিকা মেসির হাতে তুলে দেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে ম্যাচসেরা হওয়া মেসি জয়টা উৎসর্গ করেন ম্যারাডোনাকে, ‘নিঃসন্দেহে ওপর থেকে ডিয়েগো এই জয়টা দারুণভাবে উপভোগ করছেন। এটাও ওর জন্য একটি উপহার।’

আর্জেন্টিনাজাদুর বাক্সহিমশিমআবেগীরাজনৈতিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর