Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

২১০০ কবর খুঁড়েছেন জাকির

স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:৪৫
২১০০ কবর খুঁড়েছেন জাকির

মানুষের সেবামূলক কাজে জাকির হোসেন

জাকির হোসেন (৩৮) কারও মৃত্যুসংবাদ পেলেই কবর খুঁড়তে খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়ে ছুটে যান কবরস্থানে। কবর খুঁড়ে যাচ্ছেন ছেলেবেলা থেকেই। এজন্য নেননি কোনো পারিশ্রমিক। তার ডায়েরির তথ্যানুযায়ী, এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন ২ হাজার ১০০টি।

রংপুর নগরীর লালবাগ পূর্ব বালাপাড়া এলাকার নামকরা গোরখোদক প্রয়াত মনছুর আলীর ছেলে তিনি। কবর খোঁড়ায় বাবার কাছেই তার হাতেখড়ি।

কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে অভাবের সংসারে কষ্ট করে কয়েক বছর আগে কিস্তিতে একটি মোটরসাইকেল কিনেছেন তিনি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একজন দক্ষ গোরখোদক হিসেবে তার সুনাম রয়েছে। এ পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তিনি, তাদের মৃত্যুর দিন-তারিখ সব লিখে রেখেছেন নিজের ডায়েরিতে।

রংপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজু জানালেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত সুনামের সঙ্গে কবর খুঁড়েছেন জাকিরের বাবা মনছুর আলী। তিনি ছিলেন লালবাগ বালাপাড়া কবরস্থানের চৌকিদার।

জাকির হোসেন জানিয়েছেন, চার ভাইবোনের মধ্যে তিনি ছোট হওয়ায় বাবা খুব আদর করতেন। কোথাও কবর খুঁড়তে গেলে তাকে সঙ্গে নিয়ে যেতেন। বসে বসে তার কবর খোঁড়া দেখতেন। স্কুলে পড়াকালে কখনো বাবার নির্দেশনায় ছোট শিশুর কবর খুঁড়তে হয়েছে তাকে। সেখান থেকেই শেখা। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর পুরোদমে কবর খোঁড়ার কাজে লেগে যান তিনি। এ পর্যন্ত ২ হাজার ১০০ কবর খুঁড়তে পারায় জাকির গর্ব করেন, ‘প্রথমত কবর খোঁড়া সওয়াবের কাজ। দ্বিতীয়ত, সফল গোরখোদক বাবার কাজ ধরে রাখতে পেরেছি। বাবার মতো মৃত্যুর পূর্ব পর্যন্ত নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করতে চাই।’

রংপুর নগরীর ব্যবসায়ী ও সামাজিক সংগঠন বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি জানিয়েছেন, তার বাবার কবর জাকিরই খুঁড়েছিলেন। কবর খুঁড়ে কারও কাছ থেকে টাকা নেননি তিনি। কবর খোঁড়ার ডাক পেলেই ছুটে যান।

২০১৫ সালে বাবা মারা যাওয়ার পর অভাবের সংসার চলছিল না দশম শ্রেণি পড়াশোনা করা জাকিরের। বিষয়টি রংপুর সিটি করপোরেশনের লালবাগ বালাপাড়া কবরস্থান কর্তৃপক্ষও জানত। অল্প বয়স থেকে কবর খোঁড়ায় অভিজ্ঞ জাকির হোসেনকে তারা ওই কবরস্থানের চৌকিদার হিসেবে নিয়োগ দেয়। সেই থেকে কবর আর কবরস্থান নিয়ে দিন কাটে জাকিরের। কবরস্থানের চৌকিদার হিসেবে প্রতি মাসে বেতন পান ৭৫০০ টাকা। এ ছাড়া কবরস্থানের কাছেই তার একটি ছোট্ট পানের দোকান আছে।

‘অভাবের সংসারে কষ্ট হয়। কিন্তু কবর খোঁড়ার জন্য প্রতিদিন যখন জাকিরের ডাক আসে, তখন ভালো লাগে এই ভেবে যে, সে ভালো কাজে যাচ্ছে। এজন্য গর্ব হয় আমার’, বলছিলেন জাকিরের স্ত্রী নাজমা আক্তার।

জাকির হোসেনসরঞ্জামরংপুরমোটরসাইকেলকবর খোঁড়াধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার