Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০০:২৪
বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

নিহত চিকিৎসক স্বামী কিরণ নান্নাভার স্ত্রী প্রিয়ঙ্কা। ছবি: এনডিটিভি

ভারতের কর্নাটকের ধারওয়াড়ে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় দম্পতির আট বছর বয়সী আহত শিশু সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের স্ত্রী প্রিয়াঙ্কাও চিকিৎসক, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের দেওয়া খবরের ভিত্তিতে তারা ধারওয়াড়ের কর্নাটক ইউনিভার্সিটি রোডের ‘রাঙ্কা স্টেলো অ্যাপার্টমেন্টস’-এ পৌঁছে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। সেখানে একটি কক্ষে চিকিৎসক কিরণ হো নান্নাভার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আরেক কক্ষে তাদের আট বছরের ছেলেকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। একই ঘরের বিছানায় মোবাইলে মগ্ন ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা।

হুবলি-ধারওয়াড়ের পুলিশ কমিশনার এন শশীকুমার জানান, ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পুলিশ সদস্যরা ধারণা করেছিলেন শিশুটিও মারা গেছে। পরে একজন কর্মকর্তা কাছে গিয়ে বুঝতে পারেন সে জীবিত রয়েছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাত এবং বুধবার সকালে কিরণের স্বজনরা একাধিকবার প্রিয়ঙ্কার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রথমে তিনি জানান, কিরণ বিশ্রাম নিচ্ছেন। পরে বলেন, তিনি কর্মস্থলে গেছেন। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত কিরণের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বজন, বন্ধু এবং প্রতিবেশীদের সন্দেহ হয়।

দীর্ঘ সময় ফোনে সাড়া না পেয়ে তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পুরো বিষয়টি পুলিশকে জানান। বেঙ্গালুরু থেকে প্রায় ৪৩৫ কিলোমিটার দূরে অবস্থিত নিরাপত্তাবেষ্টিত এই আবাসনেই ঘটেছে ঘটনাটি।

পুলিশের তথ্য অনুযায়ী, ৪৫ বছর বয়সী কিরণ পেশায় একজন অ্যানেসথেটিস্ট ছিলেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্ত্রী প্রিয়ঙ্কা একজন চক্ষু বিশেষজ্ঞ।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে কমিশনার এন শশীকুমার জানান, ফ্ল্যাটে বাইরে থেকে কোনো ব্যক্তির প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। ভবনটিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে এবং ঘটনার সময় ফ্ল্যাটে কেবল স্বামী-স্ত্রী ও তাদের সন্তানই উপস্থিত ছিল।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, কিরণ একটি কক্ষে খালি গায়ে উপুড় হয়ে পড়ে আছেন। অন্য কক্ষে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল শিশুটি, যার শরীরের ওপর কিছু কাপড় ঢাকা ছিল। একই ঘরের বিছানায় প্রিয়ঙ্কাকে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা যায়।

তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় প্রিয়ঙ্কাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়েছে। তিনি একেক সময় একেক ধরনের অসংলগ্ন বক্তব্য দিয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটতে পারে। আহত শিশুটির অটিজম রয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টিও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় সাবারবান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত বিশ্লেষণের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ভারতকর্নাটকচিকিৎসকরহস্যজনক মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    advertiseadvertise