প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যজনক মৃত্যু মামলায় এবার এক নতুন ও চাঞ্চল্যকর মোড় এসেছে। দিশার পরিবারের আইনজীবী সিবিআই-এর হাতে তুলে দিয়েছেন এক বিস্ফোরক নতুন তথ্য, যা ২০২০ সালের সেই ঘটনাকে কেন্দ্র করে করা ‘আত্মহত্যা’র তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে।নতুন এ তথ্য সামনে আসার পর আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি উঠেছে এবং বম্বে হাইকোর্টে নতুন একটি পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, দিশার বাবা স...