Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

পতনের ধারায় ইইউতে পোশাক রপ্তানি

  • জানুয়ারি-মে’তে রপ্তানি কমেছে ১৯%
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:১১
পতনের ধারায় ইইউতে পোশাক রপ্তানি

পাঁচ মাসে বাংলাদেশের রপ্তানি ১৮.৮৯ শতাংশ কমে ৭.২৮ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানিতে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে ২০২৬) বৈশ্বিক চাহিদা কমলেও সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এ সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি মূল্য কমেছে ১৮ দশমিক ৮৯ শতাংশ, যা প্রধান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি-মে সময়ে ইইউর বিশ্বব্যাপী পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ কমে ৩৩ দশমিক ৮৪ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। একই সময়ে আমদানির পরিমাণ (ভলিউম) কমেছে ৬ দশমিক ৪৬ এবং গড় ইউনিট মূল্য কমেছে ৩ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ, ইউরোপে পোশাক আমদানির পতনের পেছনে দুর্বল ভোক্তা চাহিদা ও মূল্যহ্রাস— দুই কারণই প্রায় সমানভাবে কাজ করেছে।

কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। পাঁচ মাসে বাংলাদেশের রপ্তানি ১৮.৮৯ শতাংশ কমে ৭.২৮ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। একই সময়ে রপ্তানির পরিমাণ কমেছে ১০.৪৬ এবং ইউনিট মূল্য কমেছে ৯.৪১ শতাংশ। অর্থাৎ, বাংলাদেশ একই সঙ্গে অর্ডার ও মূল্য— উভয় ক্ষেত্রেই বড় ধরনের চাপের মুখে পড়েছে, যা বৈশ্বিক গড় পতনের তুলনায় প্রায় দ্বিগুণ।

শুধু মে মাসের চিত্রও আশাব্যঞ্জক নয়। ওই মাসে বাংলাদেশের রপ্তানি মূল্য কমেছে ১৭ দশমিক ১২, রপ্তানির পরিমাণ কমেছে ১৩ দশমিক ৫৫ এবং ইউনিট মূল্য কমেছে ৪ দশমিক ১৩ শতাংশ।

বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর চিত্র ছিল ভিন্ন। চীনের রপ্তানি কমেছে মাত্র ৪ দশমিক ২০ শতাংশ। দেশটি একমাত্র বড় সরবরাহকারী, যার রপ্তানির পরিমাণ ১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। তুলনামূলক কম দামে পণ্য সরবরাহ করে বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে চীন।

অন্যদিকে, ভিয়েতনামের রপ্তানি কমেছে মাত্র ১ দশমিক ৫১ শতাংশ। দেশটির রপ্তানির পরিমাণ ১২ দশমিক ২৭ শতাংশ কমলেও ইউনিট মূল্য ১২ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। অর্থাৎ, উচ্চমূল্যের পণ্য রপ্তানির মাধ্যমে দেশটি রপ্তানি আয় প্রায় ধরে রাখতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেছেন, এপ্রিলের পর মে মাসেও একই ধরনের প্রবণতা অব্যাহত রয়েছে। ফলে এটি সাময়িক মাসভিত্তিক ওঠানামা নয়, বরং বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতায় একটি কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নপোশাক রপ্তানিইউরোস্ট্যাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    advertiseadvertise