মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের নবম বর্ষপূর্তিতে আজ মঙ্গলবার ঢাকাস্থ জাপান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, ৯ বছর আগে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার পর প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এখনো বাংলাদেশে অবস্থান করছেন। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানম...