Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ব্রেক্সিটেও কমেনি অভিবাসী, নতুন রেকর্ড ব্রিটেনের

  • দশ বছরে অভিবাসী জনগোষ্ঠী বেড়েছে ৫৫ শতাংশ, জি-৭ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ
  • ব্রিটেনের মোট জনসংখ্যার ১৯ শতাংশ বিদেশে জন্ম নেওয়া
  • ২০২৫ সালে নতুন দীর্ঘমেয়াদি অভিবাসী কমেছে ৩২ শতাংশ
লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২২:৪৪
শেয়ার করুন:
ব্রেক্সিটেও কমেনি অভিবাসী, নতুন রেকর্ড ব্রিটেনের

ফাইল ছবি

সীমান্তের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার স্বপ্ন দেখেছিল ব্রিটেন। সেই স্বপ্ন নিয়েই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে ভোট দিয়েছিলেন দেশটির সংখ্যাগরিষ্ঠ ভোটার। কেটে গেছে এক দশক। অথচ অভিবাসনের হিসাব বলছে ভিন্ন গল্প। ব্রেক্সিটের গণভোটের আগের বছর থেকে ব্রিটেনে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ লাখ। বিশ্বের সাত বৃহৎ শিল্পোন্নত দেশের জোট জি-৭-এর মধ্যে এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি। প্রশ্ন উঠেছে, যে অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি ব্রিটেনকে ইউরোপ থেকে আলাদা করেছিল, তার ফল কোথায়?

শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) নতুন পরিসংখ্যানে অভিবাসী জনগোষ্ঠীর এই অস্বাভাবিক বৃদ্ধির চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত ওইসিডির ‘আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ২০২৬’ অনুযায়ী, ২০১৫ সালের তুলনায় ২০২৪ সালে ব্রিটেনে বিদেশে জন্ম নেওয়া বাসিন্দার সংখ্যা বেড়েছে ৫৫ শতাংশ।

২০১৫ সালে এই জনগোষ্ঠীর সংখ্যা ছিল আনুমানিক ৮৪ লাখ ৫০ হাজার। ২০২৪ সালে তা দাঁড়ায় এক কোটি ৩১ লাখে। অর্থাৎ বৃদ্ধি প্রায় ৪৬ লাখ ৫০ হাজার। বর্তমানে ব্রিটেনের মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশের জন্ম বিদেশে।

অভিবাসীদের জন্মস্থান হিসেবে শীর্ষে ভারত, পোল্যান্ড ও পাকিস্তান। বিদেশে জন্ম নেওয়া জনগোষ্ঠীর যথাক্রমে ৯, ৭ ও ৫ শতাংশ এসব দেশে জন্মেছেন।

২০১৬ সালের জুনে ব্রেক্সিট গণভোট অনুষ্ঠিত হয়। ২০২০ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ে ব্রিটেন। পরের বছর থেকে কার্যকর হয় নতুন অভিবাসনব্যবস্থা।

তবে নতুন হিসাবের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। গত দশকে অভিবাসী জনগোষ্ঠী বাড়লেও সাম্প্রতিক সময়ে নতুন অভিবাসীর আগমন দ্রুত কমছে।

ওইসিডির হিসাবে, ২০২৫ সালে ব্রিটেনে প্রায় দুই লাখ ৯৬ হাজার নতুন দীর্ঘমেয়াদি বা স্থায়ী অভিবাসী এসেছেন। আগের বছরের তুলনায় যা ৩২ শতাংশ কম।

ব্রিটিশ জাতীয় পরিসংখ্যান দপ্তরের হিসাবে, ২০২৫ সালে নিট অভিবাসন দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজারে। আগের বছর ছিল তিন লাখ ৩১ হাজার। নিট অভিবাসন বলতে দেশে আসা ও দেশ ছাড়ার সংখ্যার পার্থক্য বোঝায়।

অভিবাসনের এই পরিবর্তনের পেছনে রয়েছে কর্মী ও শিক্ষার্থী ভিসার নিয়ম কঠোর করা, পরিবারের সদস্য আনার সুযোগ সীমিত করা এবং আগের অভিবাসীদের দেশে ফিরে যাওয়া।

অন্যদিকে অভিবাসীরা ব্রিটেনের স্বাস্থ্যসেবা, বয়স্কদের পরিচর্যা, ব্যবসা ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ওইসিডির মহাসচিব ম্যাথিয়াস করম্যান বলেছেন, ‘অভিবাসীদের দক্ষতা অবহেলা করার সুযোগ দেশগুলোর নেই।’ তাঁর মতে, বয়স্ক জনগোষ্ঠী ও শ্রমিকসংকট মোকাবিলায় অভিবাসীদের সম্ভাবনা কাজে লাগানো জরুরি।

ব্রিটেনের সামনে তাই দুই বাস্তবতা। একদিকে সীমান্ত নিয়ন্ত্রণ ও জনসেবার ওপর চাপ কমানোর দাবি। অন্যদিকে অর্থনীতিকে সচল রাখতে বিদেশি কর্মীদের প্রয়োজন।

ব্রেক্সিটইউরোপীয় ইউনিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

    অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

    ১০ কোটি টাকার সেতু এখন বাসস্ট্যান্ড

    ১০ কোটি টাকার সেতু এখন বাসস্ট্যান্ড