Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

জুলাই-সেপ্টেম্বর

ইইউতে পোশাক রপ্তানির শীর্ষে স্পেন

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫২
ইইউতে পোশাক রপ্তানির শীর্ষে স্পেন

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে জার্মানিকে ছাড়িয়ে শীর্ষ গন্তব্যে উঠে এসেছে স্পেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্পেনে বাংলাদেশ থেকে ১১৪ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। একই সময়ে জার্মানিতে রপ্তানি হয়েছে ১১২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে চিত্র ছিল উল্টো। তখন জার্মানিতে ১১২ কোটি ৪৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল, যেখানে স্পেনে রপ্তানির পরিমাণ ছিল ১০০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার। এক বছরের ব্যবধানে স্পেনে রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়ায় ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য হয়ে উঠেছে দেশটি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ইইউর দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩.৩৩ শতাংশ বেড়েছে। এ সময়ে মোট রপ্তানি হয়েছে ৪৯০ কোটি ৪০ লাখ ২০ হাজার ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪৭৪ কোটি ৬১ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে ১৫ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলার। এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে স্পেন। দেশটিতে পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৭৩ শতাংশ বেড়েছে। ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির নিট প্রবৃদ্ধির প্রায় ৮৮ শতাংশ এসেছে স্পেনের বাজার থেকে। ফলে ইউরোপের সামগ্রিক বাজারে রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইইউর অন্যান্য বড় বাজারের মধ্যে নেদারল্যান্ডসে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক শূন্য ২ শতাংশ এবং পোল্যান্ডে ৫ দশমিক ৭৭ শতাংশ। বিশেষ করে পোল্যান্ডের বাজারে সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ২৫ শতাংশ, যা আলোচিত বাজারগুলোর মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধি।

অন্যদিকে, জার্মানি ও ফ্রান্সের বাজারে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়নি। জার্মানিতে রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ১৫ শতাংশ কমেছে। ফ্রান্সে কমেছে ৪ দশমিক ৯১ শতাংশ। এ ছাড়া ইইউর বাকি দেশগুলো মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক ২৪ শতাংশ। তবে সেপ্টেম্বরে ইইউর বাজারে রপ্তানি পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ওই মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১৪১ কোটি ১১ লাখ ১০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বললেন, স্পেনের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধির প্রবণতা ইউরোপের বাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে এই প্রবৃদ্ধি ধরে রাখতে বাজারভিত্তিক চাহিদা, পণ্যের বৈচিত্র্য এবং ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী সরবরাহ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য। এ বাজারে প্রবৃদ্ধি ধরে রাখা এবং বড় বাজারগুলোতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো দেশের পোশাক রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউরোপীয় ইউনিয়নপোশাকরপ্তানিস্পেনইপিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে