উৎসবের পোশাকে চাই বয়সের সঙ্গে মানানসই রঙ, স্বস্তি আর নিজস্ব সৌন্দর্য। লিখেছেন তুলি রহমাননবীনের জন্য: পূজার কেনাকাটায় শিশুদের পোশাক বাছাই করতে গিয়ে মন চলে যায় রঙের দুনিয়ায়। লাল, হলুদ, নীল, সবুজ— উজ্জ্বল রঙের পোশাকে তাদের দেখতে লাগে আরও প্রাণবন্ত। মেয়েশিশুর জন্য ফ্রক, ঘেরওয়ালা লেহেঙ্গা, সালোয়ার-কামিজ কিংবা ছোট্ট শাড়ি; ছেলেশিশুর জন্য পাঞ্জাবি-পায়জামা, ধুতি-পাঞ্জাবি কিংবা আরামদায়ক কুর্তায় জমে ওঠে পূজার আনন্দ। আবার মায়ের লাল পাড়ের শাড়ির সঙ্গে মেয়ের লাল-সাদা ফ্রক, বাবার সাদা পাঞ্জাবির সঙ্গে ছেলের ছোট্...