Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

দেশের শ্রম অধিকারে বাড়তে পারে মার্কিন নজরদারি

  • মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
আল আমিন রুবেল
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩
শেয়ার করুন:
দেশের শ্রম অধিকারে বাড়তে পারে মার্কিন নজরদারি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় দেশটির বাণিজ্যনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে আমদানি শুল্ক আরোপের ক্ষেত্রে নতুন করে রাজনৈতিক ও আইনগত বাধার মুখে পড়তে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বিদ্যমান শুল্ক দ্রুত কমে আসার সম্ভাবনা নেই; বরং মার্কিন বাজারে শ্রমিক অধিকার, উৎপাদন প্রক্রিয়া এবং কাঁচামালের উৎস নিয়ে নজরদারি আরও বাড়তে পারে।

বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বর্তমান

শ্রম অধিকারমার্কিননজরদারিডেমোক্র্যাটমধ্যবর্তীবাণিজ্যনীতিপোশাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    শুল্ক
    কাঠামো
    বহাল
    থাকার
    সম্ভাবনাই
    বেশি।
    দেশটিতে
    বাংলাদেশের
    পণ্যের
    ওপর
    সাধারণ
    আমদানি
    শুল্কের
    পাশাপাশি
    অতিরিক্ত
    ১০
    শতাংশ
    শুল্ক
    কার্যকর
    রয়েছে।
    সুপ্রিম
    কোর্টের
    রায়ে
    পাল্টা
    শুল্ক
    বাতিল
    এবং
    অস্থায়ী
    শুল্কের
    মেয়াদ
    শেষ
    হওয়ার
    পর
    এই
    অতিরিক্ত
    শুল্ক
    কার্যকর
    হয়েছে।
    এটি
    সেকশন
    ৩০১
    -
    এর
    আওতায়
    আরোপিত
    শুল্ক।
    ফলে
    ২০২৭
    সালের
    রপ্তানি
    ও
    ক্রয়াদেশ
    পরিকল্পনা
    তৈরির
    সময়
    এই
    অতিরিক্ত
    ১০
    শতাংশ
    শুল্ক
    উঠে
    যাবে
    ,
    এমন
    ধারণা
    করা
    ঠিক
    হবে
    না।

    বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী মহিউদ্দিন রুবেল মনে করেন, কংগ্রেসের দুই কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ায় নতুন করে শুল্ক আরোপ করা ট্রাম্প প্রশাসনের জন্য কঠিন হতে পারে। কারণ, এক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হলে ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়া সহজ হবে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। পাশাপাশি বর্তমানে কার্যকর শুল্কগুলো কংগ্রেসের আগের দেওয়া ক্ষমতা ব্যবহার করেই আরোপ করা হয়েছে। তাই শুধু নির্বাচনের ফলের কারণে বিদ্যমান শুল্ক কাঠামোতে দ্রুত পরিবর্তন আসবে না।

    মহিউদ্দিন রুবেলের মতে, নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে অনিশ্চয়তা কমলে মার্কিন ক্রেতাদের জন্য আগাম ক্রয়াদেশ পরিকল্পনা করা সহজ হবে। বাংলাদেশের মতো দেশ, যারা মূলত তুলনামূলক কম দামের মৌলিক পোশাক রপ্তানি করে, তাদের জন্য এটি ইতিবাচক হতে পারে।

    এ ছাড়া মার্কিন তুলা ও কৃত্রিম সুতা ব্যবহার করে তৈরি পোশাকের জন্য শুল্কমুক্ত কোটার সুবিধা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই এ সুবিধা চালু করেছেন। এতে মার্কিন তুলা উৎপাদকদের স্বার্থ রক্ষা হয়। পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রমের ব্যবহার বন্ধের বিষয়ে ডেমোক্র্যাটদের অবস্থানের সঙ্গেও বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। তবে এই সুবিধায় শুধু অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক থেকে অব্যাহতি পাওয়া যায়। সাধারণ আমদানি শুল্ক বহাল থাকে। এ সুবিধার আওতায় পণ্যের পরিমাণও সীমিত এবং মেয়াদ তিন বছর।

    অন্যদিকে, বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য কিছু ঝুঁকিও রয়েছে। বিশেষ করে জোরপূর্বক শ্রমের অভিযোগে আরোপিত শুল্ক প্রত্যাহারের পক্ষে ডেমোক্র্যাটদের অবস্থান নেওয়া কঠিন হতে পারে। ফলে এ ধরনের শুল্ক বহাল থাকার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার, মজুরি এবং পোশাক তৈরিতে ব্যবহৃত তুলা ও অন্যান্য কাঁচামালের উৎস সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষের অনুসন্ধান বাড়তে পারে।

    ২০১৩ সালে শ্রমিক অধিকারসংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত হয়েছিল। সেই অভিজ্ঞতা আবারও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন মহিউদ্দিন রুবেল।

    তিনি বলেছেন, কংগ্রেসে আইন প্রণয়নের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হলে হোয়াইট হাউজ নির্বাহী ক্ষমতা ব্যবহার করে আরও বেশি সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশের জন্য বড় ঝুঁকির জায়গা হতে পারে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) তদন্ত। এই তদন্তের আওতায় বাংলাদেশের নামও রয়েছে।